1 Answers

ঝাড়া দিয়ে উঠুন নিজের অনুতাপ এর উপর।অতীতকে ধুয়ে মুছে শেষ করুন। পারবো পারবো না করে,সত্যি সত্যি করে দেখান। ইচ্ছাগুলোকে তার প্রাপ্তি বুঝিয়ে দিন, যা পড়েছিল অসহায় ভাবে। মনের খাচায় যে পাখিটা দীর্ঘশ্বাস ছেড়ে অপেক্ষা করত, তাকে মুক্তির স্বাদ বুঝতে দিন। এই মুক্তিতে তাকে নতুন কিছুর মুখোমুখি হতে হবে সত্যি, কিন্তু মুক্তিতো মুক্তিই। বোকা মনকে ধমক দিয়ে বিদায় বলতে শিখুন, না বলতে শিখুন। আজকে না কালকে করে থাকা জিনিস গুলোর সমাধান এখনই করুন। জীবনের স্বাদ গ্রহণ করুন। ঘরের সাথে মনের পরিষ্কারে হাত লাগান। বিশ্বাস করতে শিখুন, জীবন বড়ই সুন্দর... তাই পরখ করতে হবে পুরোটা। আশাহত হবেন না।

5720 views Answered

Related Questions

Next steps