1 Answers
সূরা আলে ইমরানের ২৮ নং আয়াতে উল্লেখ আছে: বিশ্বাসী (মু’মিন)গণ যেন বিশ্বাসী (মু’মিন)দেরকে ছাড়া অবিশ্বাসী (কাফের)দেরকে অভিভাবক (বা অন্তরঙ্গ বন্ধু)রূপে গ্রহণ না করে।[1] যে কেউ এরূপ করবে, তার সাথে আল্লাহর কোন সম্পর্ক থাকবে না। তবে ব্যতিক্রম, যদি তোমরা তাদের কাছ থেকে কোন ভয় আশংকা কর (তাহলে আত্মরক্ষার জন্য কৌশল অবলম্বন করতে পার।)[2] আর আল্লাহ তাঁর নিজের সম্বন্ধে তোমাদেরকে সাবধান করছেন এবং আল্লাহর দিকেই (তোমাদের) প্রত্যাবর্তন। [1] না করা হয়েছে শর্ত সাপেক্ষে। সেই শর্ত হলো নিজের ঈমান ও তাকওয়স শক্ত থাকতে হবে। ঈমান ও তাকওয়া যদি দুর্বল থাকে তাই স্বাভাবিকভাবেই গ়োমরাহীর পথে চলা অস্বাভাবিক কিছু না। কিন্তু ভিন্ন ধর্মাবলম্বিদের সাথে শত্রুতা সৃষ্টির কথা বলা হয় নাই। [2] এই অনুমতি সেই মুসলিমদের জন্য যারা কোন কাফের দেশে বসবাস করে এবং যদি ইসলামোফোবিয়া প্রকট হয়। যদি কোন সময় তাদের (কাফেরদের) সাথে বন্ধুত্বের প্রকাশ করা ব্যতীত তাদের অনিষ্ট থেকে রক্ষা পাওয়া সম্ভব না হয়, তাহলে মৌখিকভাবে বন্ধুত্বের প্রকাশ করতে পারবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy