1 Answers

➤ প্রথমেই চাঁদের দিকে নজর দেই। চাঁদ - যাকে প্রাকৃতিক উপগ্রহও বলা হয়। এদের বিভিন্ন আকার, আকৃতি এবং প্রকারভেদ আছে। কতগুলি চাঁদকে অস্থায়ী চাঁদ বলা হয়। কারণ এদের পর্যবেক্ষণ ও নামকরণ এখনও বাকি। আমাদের নিজেদের সৌরজগত আকাশগঙ্গাতে অবস্থিত গ্রহগুলোর চাঁদ কতগুলো আছে তা দেখে নেই। ☞ চাঁদের সংখ্যাঃ বুধঃ ০ শুক্রঃ ০ পৃথিবীঃ ১ মঙ্গলঃ ২ বৃহস্পতিঃ৭৯ (২৬টি অস্থায়ী) শনিঃ ৮২ (২৯টি অস্থায়ী) ইউরেনাসঃ ২৭ নেপচুনঃ ১৪ ⇨ বামন গ্রহের চাঁদঃ প্লুটোঃ ৫ ইরিসঃ ১ হাউমিয়াঃ ২ মেক্মেকঃ ১ (অস্থায়ী) সেরেসঃ ০ ☞ সর্বমোটঃ ২১৪ টি (৫৬টি অস্থায়ী)। ➤ যেগুলো দুটি নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরে সেই নক্ষত্রকে বাইনারি নক্ষত্র বলা হয়। এরকম নক্ষত্রের একটি আমাদের সূর্যের মতো আর আরেকটি হয় লাল বামন। ⇨ উদাহরণ: কেপলার-১৬বি,কেপলার-৪৭, টই-১৩৩৮বি ইত্যাদি। ☞ আবার তিনটি নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরে এমন গ্রহও আছে। উদাহরণ: এইচডি-১৩১৩৯৯এবি। ➤ চারটি নক্ষত্রযুক্ত গ্রহও পাওয়া যায়! উদাহরণ:কেপলার-৬৪ এর পিএইচ-১ (প্রথম আবিষ্কৃত গ্রহ যা চারটি তারার মাঝে দুটিকে ঘিরে ঘুরছে),কই-২৬২৬ ইত্যাদি। 

9945 views Answered

Related Questions

Next steps