1 Answers
عَنْ زَيدِ بنِ خَالِدِ الجُهَنِيِّ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: «لاَ تَسُبُّوا الدِّيكَ فَإِنَّهُ يُوِقِظُ لِلصَّلاَةِ». رواه أبو داود بإسناد صحيح যায়েদ ইবনে খালিদ জুহানী (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘‘তোমরা মোরগকে গালি দিও না। কারণ, সে নামাযের জন্য জাগিয়ে থাকে।’’ (আবূ দাউদ ৫১০১, আহমাদ ২১১৭১) আবূ হুরাইরাহ (রাঃ) থেকে বর্ণিতঃ নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: যখন তোমরা মোরগের ডাক শুনতে পাবে তখন আল্লাহর নিকট তাঁর অনুগ্রহ চাইবে, কেননা মোরগ একজন ফেরেশতাকে দেখেছে। আর যখন তোমরা গাধার চিৎকার শুনবে তখন শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় চাইবে। কেননা সে একটা শয়তানকে দেখেছে। [3] [4] উপরোক্ত হাদীস গুলো থেকে আমরা জানতে পারি মোরগকে গালি দিতে নিষেধ করা হয়েছিল কেননা সে নামাযের জন্য জাগিয়ে দেয়। মূলত সেই নামায হলো তাহাজ্জুদের নামায। حديث عَائِشَةَ عَنْ مَسْرُوقٍ، قَالَ: سَأَلْتُ عَائِشَةَ، أَيُّ الْعَمَلِ كَانَ أَحَبَّ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَتِ: الدَّائمُ، قُلْتُ: مَتَى كَانَ يَقُومُ قَالَتْ: كَانَ يَقُومُ إِذَا سَمِعَ الصَّارِخَ মাসরূক (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, আমি ‘আয়িশাহ্ (রাঃ)-কে জিজ্ঞেস করলাম, নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট কোন্ আমলটি সর্বাধিক পছন্দনীয় ছিল? তিনি বললেন, নিয়মিত ‘আমল। আমি জিজ্ঞেস করলাম, তিনি কখন তাহাজ্জুদের জন্য উঠতেন? তিনি বললেন, যখন মোরগের ডাক শুনতে পেতেন। (বুখারী পর্ব ১৯ : /৭ হাঃ ১১৩২, মুসলিম ৬/১৭, হাঃ ৭৪১) ইমাম ইবনুল কাইয়েম রাহ. বলেন: كل أحاديث الديك كذب إلا حديثاً واحداً : إذا سمعتم صياح الديكة ؛ فاسألوا الله من فضله ؛ فإنها رأت ملكاً” “একটি হাদিস ছাড়া মোরগ সংক্রান্ত সকল হাদিস মিথ্যা । সে হাদিসটি হল, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: إِذَا سَمِعْتُمْ صِيَاحَ الدِّيَكَةِ فَاسْأَلُوا اللَّهَ مِنْ فَضْلِهِ فَإِنَّهَا رَأَتْ مَلَكًا “তোমরা যখন মোরগে ডাক শুনো তখন আল্লাহর নিকট অনুগ্রহ প্রার্থনা কর। কারণ সে ফেরেশতা দেখে।” (উৎস: المنارالمنيف في الصحيح و الضعيف আল মানারুল মুনিফ, হা/৭৯- মূলত: এ হাদিসটি সহিহ বুখারী ও মুসলিমে বর্ণিত হয়েছে ) তবে তিনি মোরগ সংক্রান্ত আরেকটি হাদিসকে সহিহ বলেছেন তার যাদুল মাআদ গ্রন্থে। তা হল: لا تسبُّوا الدِّيكَ فإنَّهُ يوقِظُ للصَّلاةِ “তোমরা মোরগকে গালি দিও না। কারণ সে সালাতের জন্য ঘুম থেকে জাগায়।” (উৎস: যাদুল মাআদ: ২/৪৩১। শাইখ আলবানী রহ.ও উক্ত হাদিসটিকে সহিহ বলেছেন: দ্রষ্টব্য: সহিহ তারগিব: ২৭৯৭ ) মাত্র দুটি হাদিস ছাড়া মোরগ বিষয়ে কোনও সহিহ হাদিস নাই। যা আছে সব বানোয়াট ও দুর্বল।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy