1 Answers

 এক রাকাত বিতর নামায ১)  নবী(স:) রাতের তাহাজ্জুদের নামায দুই দুই রাকাত করে আদায় করতেন এবং ১ রাকাত বিতর পড়তেন।                              বুখারী -৯৩৬ ২)  আবদুল্লাহ  ইবনে উমর(রা:)  থেকে বর্নিত, রাতের নামায দু’ দু’ রাকাত করে।ার যখন তুমি নামায শেষ করতে চাইবে, তখন ১ রাকাত বিতর পড়বে। এতে তোমার আদায়কৃত নামাযে বিতরের নামাযও হয়ে যাবে।  বুখারী-  ৯৩৪ ৩)   হযরত আবদুল্লাহ ইবনে সালাবা ইবনে সু’আইর(রা) থেকে বর্নিত (নবী উনার মাথায় হাত বুলায়ে দিয়েছিলেন), ‘তিনি সাদ বিন আবিওয়াক্কাসকে বিতরের নামায ১ রাকাত পড়তে দেখেছেন’।                          বুখারী-৬৯১০,৯৩২,৯৩৫ ৪)    হযরত আয়েশা থেকে বর্নিত, ‘রাসুলুল্লাহ রাতে ১১ রাকাত নামায পড়তেন।তার মধ্যে ১ রাকাত বিতর পড়তেন। নামায শেষ করে তিনি ডান পাশে ফিরে শুতেন।অত:পর ভোরে আজান হলে, তিনি উঠে, সংক্ষিপ্ত ২ রাকাত(ফজরের সুন্নাত) নামায পড়তেন’। মুসলিম – ১৫৯৪,১৫৯৫,১৬০৪,১৬২৫,১৬২৬,১৬২৭,১৬২৮,১৬৩৪-১৬৪০ ৫)   হযরত ইবনে উমর বলেন, ‘নবী বলেছেন, রাতের নামায(নফল) পড়বে ২ রাকাত করে। আর বিতরের নামায হলো ১ রাকাত।       নাসা্য়ী- ১৬৯৪ ১৬৬৮-১৬৭৫,১৬৯০-৯৩,১৬৯৫-৯৭ ৬)    হযরত আয়েশা থেকে বর্নিত, রসুলুল্লাহ(স:)  (রাতে নামাযে) প্রতি ২ রাকাতে সালাম ফিরাতেন এবং বিতর নামায ১ রাকাত পড়তেন।  ইবনে মাজাহ-১১৭৪- ১১৭৭ ৭)   ‘রসুল(স:)  ১ রাকাত বিতর নামায পড়তেন’। তিরমিজীতে- ৪৩৩  (বুখারী ও মুসলিমের উদ্ধৃতি) ৮)    ‘বিতরের নামা ১ রাকাত’।  আবু দাউদ – ১৪২১(মুসলিম ও নাসায়ীর উদ্ধৃতি)

7162 views

Related Questions