1 Answers

ছেলে বলেন বা মেয়ে বলেন যেহেতু আমরা একই রক্তে মাংসে গড়া মানুষ সেক্ষেত্রে আমাদের অনুভূতি একই রকম হতে পারে এটেই স্বাভাবিক। যেমস অধিকাংশ ছেলেরা যখন অনেক বেশি টেনশনে পড়েন তখন টেনশনমুক্ত হওয়ার জন্য ধূমপান করে থাকেন। আবার ধূমপান করেন এমন নারীরাও টেনশনে পড়লে সিগারেট খেতে চেয়ে থাকেন। সমস্যা সেখানে নয়, সমস্যা হল সমাজের গঠন কাঠামোতে। আপনি হয়ত বাঙালি কোনো সমাজের নারী হয়ে থাকবেন। বাঙালি সমাজে প্রকাশ্যে কোনো নারীর ধূমপান করাকে ভালোভাবে সমর্থন করে না। কারণ এটা বাঙালি সংস্কৃতির সাথে যায় না। যদিও এখনকার নারীরা অনেক বেশি আধুনিক। তারা নিজেদের অধিকার আদায় করতে শিখেছেন। আপনি যদি ওয়েস্টার্ন কোনো কালচারে থাকতেন তাহলে ধূমপানের বিষয়টি কোনো ব্যাপারই না। বাঙালি সমাজ এখনও অতটা আধুনিক হতে পারে নি বলেই প্রকাশ্যে নারীদের ধূমপান অনেকটা দন্ডনীয় অপরাধের মতই।

8365 views Answered

Related Questions

Next steps