1 Answers

ফল খাওয়া স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। ফল-মূলে বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় ভিটামিন, খনিজ লবণ ও এন্টি-অক্সিডেন্ট রয়েছে। আর এই ফল খাওয়া নিয়ে রয়েছে নানা ধরনের ছোট খাটো কুসংস্কার। অনেকেই মনে করেন খালিপেটে ফল খাওয়া উচিত নয়। আবার অনেকে মনে করেন আহারের সঙ্গে সঙ্গে ফল খাওয়া উচিত নয়। এ নিয়ে অনেক বিতর্ক রয়েছে। চিকিত্সা বিজ্ঞানীদের মতে, আহারের আগে ফল খাওয়ার সঙ্গে কোন বিরূপ অবস্থা তৈরি হয় না। অনেকে ধারণা করেন, খালিপেটে ফল খেলে পাকস্থলীতে গিয়ে ফলের মেটাবলিজম বা বিপাকীয় প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন হয় না। কিন্তু বাস্তবে এটা সঠিক নয়। কাঁচা ফল বা পাকা ফল যে কোন ধরনের ফলই খাওয়া হোক না কেন পাকস্থলীতে ফলকণা প্রবেশের সঙ্গে সঙ্গে পাকস্থলী থেকে নিঃসৃত বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ ফলের ক্ষতিকর উপাদান এমনকি জীবাণু পর্যন্ত ধ্বংস করে দেয় এবং যথাযথ মেটাবলিজম শুরু হয়। তাই খালিপেটে ফল খেলে কোন ধরনের ক্ষতির সম্ভাবনা নেই। তবে যাদের এসিডিটি রয়েছে তাদের সাইট্রাস জাতীয় বা লেবু জাতীয় ফল খালি পেটে না খাওয়াই ভালো। খালি পেটে ফল খেলে তা আপনার দেহের আন্ত্রিক পদ্ধতি বিষমুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা আপনাকে যেমন শক্তি যোগাবে তেমনি ওজন হ্রাস ও অন্যান্য দৈহিক তৎপরতায় যথেষ্ট সহায়তা করবে। খালিপেটে ফল খাওয়া সম্পূর্ণ নিরাপদ।

6493 views Answered

Related Questions

Next steps