1 Answers
আপনার উপসর্গগুলো শুনে মনে হচ্ছে আপনার সমস্যাটি সম্ভবত মেরুদন্ডের। অনেক সময় মেরুদন্ডের দুই হাড়ের মাঝের ডিস্কটি এগিয়ে এসে মেরুরজ্জু বা স্নায়ুতে চাপ দিলে, অথবা মেরুদন্ডের দুইটি হাড় কোন কারণে জোড়া লেগে গেলে বা বয়সের সাথে কিংবা আঘাতজনিত কারণে মেরুদন্ডের হাড় ক্ষয় হলে বা ভেঙে গেলে এরকমটা হতে পারে। আপনি এজন্য কোন অর্থোপেডিক সার্জন বা নিউরো সার্জনের পরামর্শ অনুযায়ী একটি এম আর আই করিয়ে নিয়ে সমস্যাটির মূল কারণ নির্নয় করতে পারেন। এতে করে আপনার কোন ধরনের অপারেশন লাগলে বা মেরুদন্ডে কোনরূপ ইনজেকশন দেওয়ার প্রয়োজন হলে তা আপনার নিউরোসার্জনই আপনাকে জানাবেন।
3829 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy