1 Answers
১ ফযর, ২ যোহর, ৩ আসর, ৪ মাগরিব, ৫ ইশা প্রতিদিন একজন মুসলিমকে ৫ ওয়াক্ত নামাজ আদায় করতে হয়। প্রথম ওয়াক্ত হল ফজর নামাজ সুবহে সাদিক হতে সূর্যোদয় পর্যন্ত এর ব্যপ্তিকাল। এরপর যুহর ওয়াক্ত বেলা দ্বিপ্রহর হতে আসর ওয়াক্ত-এর আগ পর্যন্ত যার ব্যপ্তি। তৃতীয় ওয়াক্ত আসর ওয়াক্ত যা সূর্যাস্তের আগ পর্যন্ত পড়া যায়। চতুর্থ ওয়াক্ত হচ্ছে মাগরিব ওয়াক্ত যা সূর্যাস্তের ঠিক পর পরই আরম্ভ হয় এবং এর ব্যপ্তিকাল প্রায় ৩০-৪৫ মিনিট। মাগরিব ওয়াক্ত এর প্রায় ১ ঘণ্টা ৩০ মিনিট পর আরম্ভ হয় ইশা ওয়াক্ত এবং এর ব্যপ্তি প্রায় ফজর ওয়াক্ত-এর আগ পর্যন্ত। উপরোক্ত ৫ টি ফরজ নামাজ ছাড়াও ইশার নামাজের পরে বিতর নামাজ আদায় করা ওয়াজিব। এছাড়াও আরো বেশ কয়েকটি সুন্নত নামাজ ও মুসলিমরা আদায় করে থাকে।