1 Answers
সূরা আল বাকারার ২১৭ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তায়ালা বলেছেন, ‘ফেতনা হত্যার চেয়েও জঘন্য। হত্যার চেয়েও মারাত্মক।’ এখানে ফেতনা বলতে বোঝানো হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের হক বিনষ্ট করা। আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) সহ একদল ওলামায়ে কেরাম বলেছেন, ‘এটি হচ্ছে আল্লাহর সাথে শিরক করা।’ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরকসহ আল্লাহ তায়ালার হক যদি নষ্ট করা হয়ে থাকে, এটাই হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ফেতনা। এটি হত্যার চেয়েও জঘন্যতম। কোরআনে কারিমের মধ্যে অবশ্য ফেতনার অনেক অর্থ রয়েছে, তার মধ্যে সবচেয়ে বড় অর্থ হচ্ছে এটি। সেটি হলো ফেতনা মানে হচ্ছে শিরক। আল্লাহ রাব্বুল আলামিনের হক নষ্ট করার চেয়ে জঘন্যতম ফেতনা আর নেই।
8658 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy