2 Answers
ধরে নিচ্ছি আপনি টেকনিকাল লোক না, তাই উত্তরটি যথা সম্ভব কম টেকনিকাল শব্দ ব্যবহার করে দেবার চেষ্টা করবো । যখন আপনি (user) আপনার ব্রাউজার (client) থেকে কোনো ওয়েবসাইট এর ঠিকানা লিখে এন্টার বাটনে চাপ দেন, তখন আপনার দেয়া ঠিকানা অনুযায়ী ব্রাউজার আপনার অনুরোধ (request) নিয়ে ঐ ঠিকানায় গিয়ে সেটার বিষয় বস্তু দেবার জন্য সার্ভার কে অনুরোধ করে (সার্ভার কি সেটা নিচে আলাদা বলছি )। সার্ভার সেই অনুরোধ পাবার পর তার কাছে থাকা তথ্য ভাণ্ডারে সেটা খুঁজে দেখে । যদি আপনার অনুরোধ করা তথ্যটি আপনার দেয়া ঠিকানা (URL address) অনুযায়ী খুঁজে পায়, তাহলে সার্ভার তথ্যকে আপনার ব্রাউজার এ পাঠিয়ে দেয় (response) । ব্রাউজার ও সার্ভার এর মধ্যেকার এই ধরণের কথোপকথন যে পদ্ধতিতে হয় তা হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল (HTTP) এর কিছু সংকেত অনুযায়ী প্রকাশ করা হয় | এই প্রোটোকল বা পদ্ধতিতে সার্ভার বিভিন্ন ধরণের উত্তর দেয় যেটাকে মোটামুটি ৫টি ভাগে ভাগ করা যায় - ১. 1xx (অনুরোধ গৃহীত হয়েছে বা processing) ২. 2xx সফলতার সাথে ফলাফল প্রদান করা হয়েছে বা successfully delivered) ৩. 3xx (অনুরোধ সম্পন্ন করতে আরো পদক্ষেপ প্রয়োজন) ৪. 4xx (ব্যবহারকারীর কোনো ভুলে অনুরোধ সম্পন্ন হয়নি ) ৫. 5xx (সার্ভার ব্যর্থ সঠিক অনুরোধের উত্তর দিতে) xx এর মান ০-৯ যেকোনো মান হতে পারে । যেমন আপনার ৪০৪ বা 404 error টি মূলত ৪ নং এর 4xx error যেখানে আপনার দেয়া ঠিকানা অনুযায়ী সেটি পাওয়া যায়নি | এভাবে এই সিরিজ এর আরো error কোড আছে, যেমন - 400, 401, 402, 403 ইত্যাদি । অন্য সিরিজ গুলোর ক্ষেত্রেও এইভাবে ৩ টি নম্বর যুক্ত উত্তর কোড বা response code সার্ভার উত্তর হিসেবে ব্রাউজার এ পাঠিয়ে থাকে । *সার্ভার - একটি কম্পিউটার তবে যেটা সব সময় একটি নেটওয়ার্ক এ যুক্ত থাকে যাতে client (ব্রাউজার etc.) থেকে কোনো অনুরোধ আসলে তার উত্তর দিতে পারে । এখানে বিভিন্ন ফাইল যেমন পিডিএফ, গানের ফাইল, ওয়েব পাতা বা html ফাইল রাখা থাকে ।

Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy