1 Answers
উইলিয়াম হেনরি কুইলিয়াম লিভারপুলের এক ধনী প্রোটেস্ট্যান্ট পরিবারে ১৮৫৬ সালের এপ্রিল মাসের ১০ তারিখে জন্মগ্রহণ করেন। তিনি তার শৈশবের অধিকাংশ সময় কাটিয়েছেন আইল অব ম্যানে। তিনি লিভারপুল ইন্সটিটিউট হাই স্কুল ফর বয়েজ ও ম্যানক্স কিং উইলিয়ামস কলেজে পড়াশোনা করেছেন। তিনি ১৮৭৮ সালে আইনজীবী হিসেবে যাত্রা শুরু করেন এবং লিভারপুলের ২৮ চার্চ স্ট্রিটে প্র্যাকটিস করতে থাকেন। তিনি বিভিন্ন সাড়া জাগানো হত্যা মামলায় আইনজীবী হিসেবে কাজ করেছেন। তাকে লিভারপুলের অঘোষিত অ্যাটর্নি জেনারেল বলে অভিহিত করা হত। ১৮৭৯ সালে তিনি হান্নাহ জনস্টনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। একই সময়ে কুইলিয়াম যুক্তরাজ্যে মাদকদ্রব্য বিরোধী আন্দোলনে জড়িয়ে পড়েন।
4826 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy