1 Answers
অ্যামাজন হলো বিশ্বের সবচেয়ে বড় অনলাইন শপিং সেন্টার। বিশ্বের সবচেয়ে বড় কোম্পানি যেমন গুগল, ফেসবুক এবং অ্যাপল এর সাথে অ্যামাজন তাদের নাম লিখিয়ে নিয়েছে। বিশ্বের এই তিনটি কোম্পানির সাথে অ্যামাজন সমান তালে তাল মিলিয়ে কাজ করে যাচ্ছে। অ্যামাজন এর পণ্যের মান ও কাস্টমার সার্ভিসের জন্যই অ্যামাজন এত বেশি পরিচিত। এছাড়া এই কোম্পানির পণ্য গুলো অনেক ভালো হওয়ায় মানুষ অ্যামাজন কে অনেক পছন্দ করে। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের দেশে থেকে অ্যামাজনের কোন পণ্য অফিশিয়ালি কিনা যায় না। কারণ হলো অ্যামাজন বাংলাদেশ চালু নাই। আমাদের এই দুঃখের দিন হয়তো শেষ হতে চলেছে, কারণ বাংলাদেশ সরকারের সাথে অ্যামাজন গত 17 জুলাই 2019 এ আলোচনায় বসেছিল। সেই আলোচনায় অ্যামাজন তাদের সার্ভিস বাংলাদেশ আনার কথা জোরালোভাবে জানিয়েছে। তবে 2018 সালেও অ্যামাজন বাংলাদেশ সরকারের সাথে আলোচনায় বসে ছিল কিন্তু সেই আলোচনাটা এত বেশি জোরালো ছিল না। কিন্তু গত 17 জুলাই 2019 এর আলোচনাটি অনেক বেশি জোরালো হওয়ায় হয়তো 2020/২০২১ সালের মধ্যে অ্যামাজন বাংলাদেশে চলে আসবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy