1 Answers
২০১৯ সালের ২১ এপ্রিল শ্রীলঙ্কার বাণিজ্যিক রাজধানী কলম্বোসহ কয়েকটি শহরের তিনটি গির্জা ও তিনটি হোটেলে একযোগে বিস্ফোরণের খবর পাওয়া যায়। বিস্ফোরণে ১৮৯ জন মৃত্যুবরণ করে যার মধ্যে বহু বিদেশি নাগরিক রয়েছে। বোমা হামলায় আহত হয় ৪৫৯ জনের বেশি। ইস্টার সানডের পরের দিন নিগম্বো, বাত্তিকালোয়া ও কলম্বোর গির্জাতে এবং কলম্বোতে অবস্থিত শাংরি লা, সিনামন গ্র্যান্ড ও কিংসবুরি হোটেলে এ হামলার ঘটনা ঘটে। এই ঘটনার মাধ্যমে ২০০৯ সালে শ্রীলংকার গৃহযুদ্ধ শেষ হবার পর দেশটি সবচেয়ে বড় ধরনের সন্ত্রাসী হামলা প্রত্যক্ষ করে। এই হামলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরী মৃত্যুবরণ করে।
5614 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy