1 Answers
সিরিয়ার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কি না, তা এখনো বিতর্কের বিষয়। সামরিক হামলার পক্ষপাতীরা বলছেন, রাসায়নিক অস্ত্র কনভেনশন ১৯৯৩ অনুযায়ী, এ ধরনের অস্ত্র ব্যবহার নিষিদ্ধ। কিন্তু সমস্যা হলো সিরিয়া এ কনভেনশনে এখনো অনুসম্মতি প্রদান করেনি। কনভেনশনের সমর্থকেরা মনে করেন, এটি আন্তর্জাতিক আইনে পরিণত হওয়া উচিত। কিন্তু এ জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে একমত হতে হবে। আবার, যদি কোনো রাষ্ট্র তার নাগরিকদের রক্ষায় ব্যর্থ হয়, তবে আন্তর্জাতিক মহল ব্যবস্থা নিতে পারবে। ২০০৫ সালের জাতিসংঘের বিশ্ব সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী এ ধরনের পদক্ষেপ সিদ্ধ, কিন্তু এসব ক্ষেত্রে কোনো ব্যবস্থা নিতে হলে তা অবশ্যই ‘জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সম্মতির ভিত্তিতে হতে হবে।’
3861 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy