1 Answers
১২৪৪ হিজরীতে উসমান দেরা ইসমাইল খান জেলার, বতমানে পাকিস্তান, লনি শহরে হযরত মৌলানা মুসা জানের পরিবারে জন্মগ্রহণ করেন।তার পিতা আছাকযাই বংশের এবং মাতা হযরত খাজা বান্দানেওয়াজ সৈয়দ মুহাম্মদ গেসুদারাজ রহিমাতুল্লাহ গুলবেরকা (ভারত) এর বংশধর। তার পরিবারের ইতিহাস খুবই সমৃদ্ধ এবং পিতা এবং মাতা উভয় দিক হতে তিনি অনেক সম্মানিত।[১] তিনি খাজা দোস্ত মোহাম্মদ কান্ধারীর খলিফা এবং উত্তারিধকারী ছিলেন এবং দেরা ইসমাইল খান জেলার খানগাহ মুসা জাই শরীফের উত্তরসূরী ছিলেন।তার পীর তাকে আটটি তরিকার খেলাফত দান করেন, তরিকাগুলো হল নকশাবন্দি, মোজাদ্দেদিয়া, কাদেরিয়া, চিশতিয়াম সোহারাদিয়া, শাত্তারি, মাদারিয়া, কুবরিয়া এবং কালান্দারিয়া[২] তার লিখিত চিঠিপত্রগুলো তুহফা জাহিদিয়া নামক গ্রন্থ হিসেবে উদু ভাষাতে প্রকাশিত হয়। তার জীবনের শেষ বছরে, তিনি নতুন দুইজন অনুসারীর বায়াত দান গ্রহণ করেননি এবং তাদেরকে তার দুই প্রধান খলিফা/উত্তরাধিকারী যথাক্রমে তার পুত্র খাজা সিরাজউদ্দিন নকশাবন্দি এবং সৈয়দ লাল শাহ হামদানির কাছে যাওয়ার পরামশ দেন। ১৩১৪ হিজরীর ২২ শাবান মঙ্গলবারে তিনি মৃত্যুবরণ করেন এবং মুসা জাই শরীফে তার পীর খাজা দোস্ত মোহাম্মদ কান্ধারির সমাধির পাশেই তাকে সমাহিত করা হয়। তার জানাযা তার পুত্র খাজা সিরাজউদ্দিন নকশাবন্দি কতক পরিচালিত হয়েছিল।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy