1 Answers
মার্কিন ও ব্রিটিশ কর্মকর্তার বলছে, সিরিয়ার সরকার জাতিসংঘের পর্যবেক্ষকদের কাজ শুরু করতে দিয়েছে ঘটনার পাঁচ দিন পর। এত দিনে হামলার অনেক নমুনা নষ্ট হয়ে যাওয়ার কথা। তবে জাতিসংঘ বলছে, পাঁচ দিন পরেও অনেক নমুনা থাকবে, যা থেকে হামলার প্রকৃতি আঁচ করা যাবে। তবে পর্যবেক্ষকেরা এটাও জানিয়েছেন যে, সংগৃহীত নমুনা থেকে হামলায় ব্যবহূত গ্যাস ও পদার্থের চরিত্র বোঝা যাবে, নামও জানা যাবে, তবে কারা কাজটি করেছে, তা নিশ্চিত হওয়া যাবে না। এ কারণে পশ্চিমা দেশগুলো দেরি করতে চাইছে না। তারা বলছে, এটা কেবল সময়ক্ষেপণ। কারণ নিজেদের গোয়েন্দাদের থেকে তারা এটা জেনেছে যে, হামলা নিশ্চিতভাবে সেনাবাহিনী-ই চালিয়েছে; বিদ্রোহীরা নয়। তবে জাতিসংঘের পর্যবেক্ষণ ও পরীক্ষার পর যে প্রতিবেদন আসবে, তাতে হয়তো কিছু বিষয় পরিষ্কার হওয়া যাবে। যেমন, কোন ধরনের পদার্থ ব্যবহার করা হয়েছে, সেটির প্রাণঘাতী হওয়ার সম্ভাবনা কতটুকু এবং কীভাবে তা ছড়িয়ে দেওয়া হয়েছে ইত্যাদি। এতে হয়তো পশ্চিমাদের দাবিটিই আরও পোক্ত হবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy