1 Answers

ম্যাক্রো অপেক্ষা সেমিম্যাক্রো পদ্ধতি বেশি সুবিধাজনক। কারণ, সেমিম্যাক্রো পদ্ধতিতে কম পরিমাণ বিকারক প্রয়োজন হয়। এ পদ্ধতিতে অনেক কাজ দ্রুততার সাথে সম্পন্ন করা সম্ভব। ল্যাবরেটরিতে ম্যাক্রো পদ্ধতিতে হাইড্রোজেন সালফাইড গ্যাস কিপ যন্ত্রের সাহায্যে প্রস্তুত করা হয়ে থাকে, যা প্রবাহের সময় বাতাসে ছড়িয়ে পড়ে। এটা শ্বাস প্রশ্বাসের সাথে ছাত্রছাত্রীরা গ্রহণ করলে তাদের বেশ শারীরিক ক্ষতি হয়। সেমিম্যাক্রো পদ্ধতিতে হাইড্রোজেন সালফাইডের পরিবর্তে থায়োঅ্যাসিটামাইড ব্যবহৃত হয়। এটি পানির সঙ্গে বিক্রিয়ায় দ্রবণে H2S (হাইড্রোজেন সালফাইড) গ্যাস উৎপন্ন করে, যার প্রায় সম্পূর্ণ অংশ দ্রবণে থেকে যায় বা বিক্রিয়া করে, এতে বিক্রিয়া অঞ্চলের পরিবেশ তেমন দূষিত হয় না।

5516 views Answered

Related Questions

Next steps