1 Answers

النبأ) নাবা শব্দের শাব্দিক অর্থ : সংবাদ, খবর ইত্যাদি। এখানে ‘নাবা’ দ্বারা কিয়ামত দিবসকে বুঝানো হয়েছে, এটি কিয়ামতের অন্যতম একটি নাম। সূরার দ্বিতীয় আয়াতে বর্ণিত ‘নাবা’ শব্দ থেকেই সূরার নামকরণ করা হয়েছে। তাছাড়া এ সূরাতে মহা সংবাদ বা কিয়ামত ও তার পূর্ব মুহূর্তে পৃথিবীর অবস্থা কিরূপ হবে, কিয়ামতের ভয়াবহতা, জ্ঞানীদের জন্য কিয়ামতের প্রমাণ উপস্থাপন ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয়েছে। সূরাতে আল্লাহ তা‘আলার বিভিন্ন নেয়ামতরাজির কথা স্মরণ করিয়ে দিয়ে পুনরুত্থানের প্রতি গুরুত্বারোপ, জান্নাতীদের আরাম-আয়েশ ও জাহান্নামীদের দুঃখ কষ্টের বিবরণ তুলে ধরা হয়েছে।

5703 views Answered

Next steps