1 Answers
গেয়র্গ জিমেল (জার্মান: Georg Simmel) (১৮৫৮-১৯১৮) জার্মান দার্শনিক ও সমাজবিজ্ঞানী। জিমেল সমাজবিজ্ঞানের একটি বিধিবদ্ধ (formal) ব্যবস্থা নির্মাণের চেষ্টা করেন যাতে ইতিহাস ও মানুষের অভিজ্ঞতার খুঁটিনাটি ব্যাপারগুলি বিমূর্তায়িত করা হয়েছিল। এর উপর ১৯০৮ সালে তিনি প্রকাশ করেন তার জোৎসিওলোগি, উন্টারজুখুঙেন উবার ডি ফর্মেন ডের ভেরগেজেলশাফটুং Soziologie, Untersuchungen über die Formen der Vergesellschaftung (সমাজবিজ্ঞান, সামাজিকীকরণের রূপসমূহের উপর অনুসন্ধান) গ্রন্থটি। ১৯০০ সালে প্রকাশিত ডি ফিলোজোফি ডেস গেলডেস Die Philosophie des Geldes গ্রন্থে তিনি মানব আচরণের উপর মুদ্রা অর্থনীতির প্রভাব আলোচনা করেন। এছাড়া তিনি সমাজ ও সংস্কৃতির অন্যান্য দিক নিয়েও প্রবন্ধ লিখেছেন। দর্শনের ক্ষেত্রে তার প্রধান অবদান ১৯১৮ সালে প্রকাশিত লেবেনসআনশাউং Lebensanschaung (জীবনদর্শন)। জিমেল ১৯১৪ থেকে ১৯১৮ সাল পর্যন্ত ষ্ট্রাসবুর্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা করেন। গেয়র্গ জিমেল
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy