1 Answers

করোনাভাইরাস পরিস্থিতিতে আপাতত স্থগিত রয়েছে আইপিএল। কিন্তু বিশ্ব ক্রিকেটের সবচেয়ে ধনী বোর্ডের প্রিমিয়ার ক্রিকেট লিগের দাপট মোটেও অজানা নয়। আরও একবার তারই প্রমাণ মিলল। আর সেই প্রমাণ দিলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক। ২২ গজের লড়াইয়ে অজি ক্রিকেটারদের স্লেজিং টেকনিক বরাবরই আলোচিত বিষয়। তবে গোটা বিশ্বের বিরুদ্ধে অজি স্লেজিং যেভাবে দেখা যায়, ভারতীয় ক্রিকেটারদের বিরুদ্ধে সেভাবে দেখা যায় না। এর কারণ কি আইপিএল? সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই উত্তর দিলেন মাইকেল ক্লার্ক। মাইকেল ক্লার্ক বলেন, আর্থিকভাবে ভারত কতটা শক্তিশালী, তা প্রত্যেকেরই জানা। আন্তর্জাতিক ক্ষেত্রেই হোক কিংবা ঘরের মাটিতে আইপিএল, ওদের ক্রিকেটের ক্ষমতা রয়েছে। আমার মনে হয়, অস্ট্রেলিয়াসহ প্রায় সব ক্রিকেট বোর্ডই কিছুটা হলেও ভারতকে খুশি রাখতে চায়। কোহলি বা অন্য ভারতীয় তারকাদের স্লেজ করতে সবাই ভয় পায়, কারণ এপ্রিলে ওদের সঙ্গেই আইপিএল খেলতে হবে। এই প্রসঙ্গে, সম্প্রতি ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের কথা মনে করিয়ে দেন সাবেক অজি অধিনায়ক। তিনি বলেন, অজি ক্রিকেটাররা ভারতীয়দের স্লেজ করতে রাজি হননি। হয়তো ভাবছিল, কোহলিকে স্লেজ করলে ও যদি বেঙ্গালুরুর জন্য আমায় না নেয়। আমি নিজেও ৬ সপ্তাহে ১০ লাখ মার্কিন ডলার আয় করতে চাইব।

3578 views Answered

Related Questions

Next steps