1 Answers
সেক্স লিংকড জিনের কারণে মানুষের যেসব সমস্যা দেখা দেয় বর্ণান্ধতা : বিভিন্ন বর্ণের পার্থক্য বুঝতে না পারা। হিমোফিলিয়া : রক্ততঞ্চন অস্বাভাবিক বিলম্বের কারণে ক্ষতস্থান থেকে অবিরাম রক্তক্ষরণ ঘটে। এতে মৃত্যু পর্যন্ত হতে পারে। এক্টোডার্মাল ডিসপ্লেসিয়া : সামগ্রন্থি ও দাঁতের অনুপস্থিতি। রাতকানা : রাতে কোনো জিনিস স্পষ্ট দেখতে না পাওয়া। অপটিক অ্যাট্রফি : অপটিক স্নায়ুর ক্ষয়িষ্ণুতা। জুভেইনাল গ্লুকোমা : অক্ষিগোলকের কাঠিন্য। হোয়াইট ফোরলক : মাথায় সম্মুখভাগে এক গোছা সাদা চুল। মায়োপিয়া : দৃষ্টি ক্ষীণতা। মাসকুলার ডিসট্রপি : পেশি জটিলতা, দশ বছর বয়সেই শিশুর চলনশক্তি হারিয়ে যায়।
9834 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy