1 Answers
হাইব্রিড আর্কিটেকচার প্রথম দুটি আর্কিটেকচার সবচেয়ে কমন হলেও নেটওয়ার্ক লেয়ার অ্যাপ্লিকেশনে হাইব্রিড আর্কিটেকচার ব্যবহৃত হয়, যা ক্লায়েন্ট সার্ভার এবং পিয়ার-টু-পিয়ার আর্কিটেকচারের সমন্বয়ে তৈরি হয়েছে। এর একটি উদাহরণ হলে Napster । এটি হলো প্রথম এমপিথ্রি ফাইল শেয়ারিং অ্যাপ্লিকেশন। Napster-কে পিটুপি বলা হয়, কারণ এমপি থ্রি ফাইল শেয়ারিং হয় সরাসরি দুটি হােস্টের মধ্যে এবং এ সময় অন্য কোনাে সার্ভারের প্রয়ােজন হয় না। আবার ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচারের মধ্যে পড়ে এই অর্থে যে যখন কোনাে পিয়ার কোনাে এমপিথ্রি ফাইল খুঁজে তখন কোনাে পিয়ায়ের কাছে ওই ফাইলটি আছে তা একটি সার্ভারের মাধ্যমে কের করা হয়। হাইব্রিড আর্কিটেকচারের আরেকটি উদাহরণ হলাে ইনস্ট্যান্ট মেসেজিং (দুটি পিয়ারের মধ্যে চ্যাটিং)। এখানে দুটি পিয়ারের মধ্যে যে টেক্সট মেসেজের আদান -প্রদান হয়, তা মধ্যবর্তী কোনাে ডেডিকেটেড সার্ভারের মধ্যে দিয়ে যায় না। কিন্তু একটি পিয়ার যখন তার ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ্লিকেশন চালু করে তখন তাকে একটি সেন্ট্রাল সার্ভারে রেজিস্ট্রেশন করতে হয়। অপর কেউ যখন চ্যাট করতে চায় তখন সে সেন্ট্রাল সার্ভারের সাথে যােগাযােগ করে জেনে নেয় যে তার পরিচিতদের মধ্যে কে কে এখন অনলাইনে আছে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy