1 Answers
ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার এখানে একটি হােস্ট সবসময় অন থাকে যাকে বলা হয় সার্ভার। এই সার্ভার অন্যান্য অনেক হোস্টকে সার্ভিস দিয়ে থাকে, যাদের বলা হয় ক্লায়েন্ট। ক্লায়েন্ট হোস্ট সব সময় অন থাকার দরকার নেই। ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচারের একটি উল্লেখযােগ্য বৈশিষ্ট্য হলো ক্লায়েন্ট কখনােই নিজেদের মধ্যে সরাসরি যােগাযােগ করে না। যেমন দুটি ব্রাউজার প্রােগ্রাম সরাসরি নিজেদের সাথে যোগাযােগ করে না। ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচারের আরেকটি বৈশিষ্ট্য হলো সার্ভারের একটি নির্দিষ্ট এবং সুপরিচিত আইপি (IP) আড্রেস থাকে। সার্ভার সবসময় অন থাকায় এবং এর আইপি অ্যাড্রেস নির্দিষ্ট থাকার কারণে একটি ক্লায়েন্ট সার্ভারের সাথে যেকোনাে সময় যােগাযােগ করতে পারে। ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচারের উল্লেখযােগ্য উদাহরণ হলাে ওয়েব, ই-মেইল রিমােট লগইন ইত্যাদি।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy