1 Answers
ইনফরমেশন সিস্টেম বা তথ্য ব্যবস্থাপনা আজকের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগে উদ্ভুত কোন বিষয় নয় বরং ব্যবসা বাণিজ্যের শুরু থেকেই এর অস্তিত্ব রয়েছে এবং আজকের আধুনিক যুগে কেবল এর পদ্ধতির উন্নয়ন ঘটেছে। বর্তমান সময়ে সকল বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য অবশ্যই ইনফরমেশন সিস্টেম প্রয়োজন। কোন প্রতিষ্ঠানের জন্য এটি একটি গুরূত্বপূর্ণ বিষয়। তাই ইনফরমেশন সিস্টেম বা তথ্য ব্যবস্থাপনা সম্পর্কে জানার জন্য শিখা উচিত। ইনফরমেশন সিস্টেম কেন শিখা উচিত তা এর গুরুত্বপূর্ণ কাজ সম্পর্কে জানলে বুঝা যাবে। ইনফরমেশন সিস্টেম কোন প্রতিষ্ঠানের রিসোর্স এর সমন্বয় করে প্রতিষ্ঠানের জন্য তথ্য সংগ্রহ করে, রূপান্তর করে এবং প্রতিষ্ঠানের প্রয়োজন মতো প্রসেস করে সরবরাহ করে। ইনফরমেশন সিস্টেম ম্যানেজমেন্ট লেবেলের পরিকল্পনা গ্রহণ, নিয়ন্ত্রণ ও সিদ্ধান্ত গ্রহণের সহায়তা করে। অর্গানাইজশনের বিভিন্ন স্তরের ব্যবস্থাপকগণ ইনফরমেশন সিস্টেমের মাধ্যমে প্রাপ্ত তথ্যের আলোকে সিদ্ধান্ত দেয়ার কাজটি করে থাকেন। তাদের সহায়তা করা ও চাহিদা পূরণের জন্যই ইনফরমেশন সিস্টেম তৈরি ও উন্নয়ন করা হয়ে থাকে। ইনফরমেশন সিস্টেম কাজের দক্ষতা বৃদ্ধি করে। ইনফরমেশন সিস্টেম কোন প্রতিষ্ঠানের পণ্য তৈরি ও এর মাণ উন্নয়ন করে। ইনফরমেশন সিস্টেম উন্নত গ্রাহক সেবা প্রদান করে। ইনফরমেশন সিস্টেম ব্যবসার সুযোগ সনাক্ত করে এবং কাজে লাগায়। ইনফরমেশন সিস্টেম ব্যবসায়িক চ্যালেঞ্জ মোকাবিলা করতে সহায়তা করে। ইনফরমেশন সিস্টেম পণ্য আদান-প্রদান, সার্ভিস দেয়া ও নেয়া, আর্থিক লেনদেন, প্রতিষ্ঠানের জন্য জনশক্তি সংগ্রহ ইত্যাদি কাজ সাফল্যজনকভাবে করে থাকে। ইনফরমেশন সিস্টেম পূনঃ সংঘটিত সিদ্ধান্ত, প্রক্রিয়া ও কার্য প্রয়োগের প্রয়োজনীয় সমাধান প্রদান করে। ইনফরমেশন সিস্টেম প্রতিষ্ঠানের সকল কাজ সময় অনুযায়ী সম্পন্ন করে। ইনফরমেশন সিস্টেম ব্যয় কমায়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy