1 Answers
লিনাক্সের জনপ্রিয়তার মূল কারণ এর মূল্য। অন্য কোনও ভালো অপারেটিং সিস্টেম কেনার ক্ষেত্রে যেখানে বেশ কিছু টাকা খরচ করতে হচ্ছে সেক্ষেত্রে আপনি লিনাক্স পাচ্ছেন বিনামূল্যে। লিনাক্স অপারেটিং সিস্টেমের এই আর্থিক বিষয়টি একে অন্যান্য সহযােগীদের থেকে করে তুলেছে সম্পূর্ণ পৃথক। কিন্তু এটাই একমাত্র কারণ নয়, লিনাক্সের অপর একটি ব্যতিক্রমধর্মী বৈশিষ্ট্য এর ওপেন সাের্স কোড। বর্তমানে যেখানে ছােট্ট একটি গেমের সাের্স কোডও সকলের জন্য উন্মুক্ত নয় সেক্ষেত্রে এরকম একটি শক্তিশালী অপারেটিং সিস্টেমের সাের্স কোড ফ্রী পাওয়া অত্যন্ত চমকপ্রদ একটি ব্যাপার। এ কারণে ডেভেলপারগণ মেতে উঠছেন লিনাক্সের উন্নতি সাধনে যার ফলাফলস্বরূপ বিগত কয়েক বছরে লিনাক্সে দেখা যায় অভাবনীয় পরিবর্তন। বর্তমানে পৃথিবীব্যাপী অসংখ্য লােক কাজ করছেন লিনাক্সের কোড নিয়ে । এতে কম্পিউটার শিক্ষা ও প্রশিক্ষণার্থীগণও সুযােগ পাচ্ছে একটি পরিপূর্ণ অপারেটিং সিস্টেমের গঠনশৈলী সম্বন্ধে বিস্তারিত ধারণা লাভের।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy