1 Answers

পরিপাক নালির বাইরে যেসব গ্রন্থির নিঃসৃত রস খাদ্য পরিপাকে অংশগ্রহণ করে, তাদের পরিপাক গ্রন্থি বলে। লালা গ্রন্থি, যকৃত্ এবং অগ্নাশয় গ্রন্থি পরিপাক গ্রন্থির অন্তর্ভুক্ত। লালা গ্রন্থি থেকে লালা ক্ষরণ হয়। এতে পানি, সোডিয়াম বাইকার্বনেট ও অ্যামাইলেজ নামক এনজাইম থাকে। পানি খাদ্যকে নরম করে। বাইকার্বনেট খাদ্যের অম্লত্ব প্রশমন করে। টায়ালিন শর্করা খাদ্যকে পরিপাক করে। যকৃত্ থেকে পিত্তরস তৈরি হয়ে পিত্ত থলিতে জমা থাকে। এই পিত্তরস স্নেহজাতীয় খাদ্য হজমে সাহায্য করে। ট্রিপসিন, কাইমোট্রিপসিন, লাইকোজ ও অ্যামাইলেজ এনজাইমগুলোর উত্স হচ্ছে অগ্ন্যাশয়। ট্রিপসিন ও কাইমোট্রিপসিন আমিষজাতীয় খাদ্য, লাইকোজ স্নেহজাতীয় খাদ্য এবং অ্যামাইলেজ শর্করাজাতীয় খাদ্য হজমে সাহায্য করে।

7178 views Answered

Next steps