1 Answers
শর্করা খাদ্য মুখগহ্বরে দাঁতের সাহায্যে কর্তিত ও চর্বিত হয় এবং লালধগ্রন্থি থেকে নিঃসৃত মিউসিনের সাহায্যে খাদ্য নরম ও পিচ্ছিল হয়। লালারসে উপস্থিত শর্করা পরিপাককারী উৎসেচকগুলি হল - স্যালাইভারি অ্যামাইলেজ বা টায়ালিন মল্টেজ লাইসোজাইন টায়ালিন টায়ালিন সিদ্ধ অদ্রবণীয় শ্বেতসার জাতীয় খাদ্যের উপর কাজ করে। সিদ্ধ শ্বেতসার টায়ালিনের সাহায্যে প্রথমে দ্রবনীয় শ্বেতসারে পরিণত হয় এবং তারপর এরিথ্রোডেক্সট্রিন ও মল্টোজে বিশ্লিষ্ট হয়। এরিথ্রোডেক্সট্রিন টায়ালিনের সহায়তায় পুনরায় বিশ্লিষ্ট হয়ে প্রথমে অ্যাক্সোডেক্সট্রিন ও মল্টোজ এবং তারপর উৎপন্ন অ্যাক্রোডেক্সট্রিন মল্টোজ, আইসোমল্টোজ, মল্টোট্রায়োজ ও α সীমিত ডেক্সট্রিনে পরিণত করে। এটি জটিল শর্করাকে ভেঙ্গে মল্টোজ এ পরিনত করে। মল্টেজ লালারসস্থিত অল্প পরিমাণ মল্টেজ মল্টোজকে ভেঙে দুই অণু গ্লুকোজে পরিণত করে। লাইসোজাইম লালারসে উপস্থিত লাইসোজাইম নামক জীবাণুনাশক উৎসেচকটি বিভিন্ন জীবাণুকে বিনষ্ট করে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy