1 Answers

ইউপিএস এর স্থায়িত্ব বৃদ্ধির উপায় ইউপিএস হতে পরিপূর্ণ সেবা পেতে চাইলে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ের প্রতি দৃষ্টি রাখতে হবে। অনেক ব্যবহারকারীই কম্পিউটারে কাজ করার পর যখন কম্পিউটারটি বন্ধ করে দেয় তখন পাশাপাশি ইউপিএস-টিকেও বিদ্যুতের সংযােগ লাইন হতে খুলে রাখে। এটি মােটেও করা উচিত নয়। যেহেতু ইউপিএস প্রধান বিদ্যুতের লাইন থেকে বিদ্যুৎকে নিজ ব্যাটারিতে জমা রাখে সেহেতু যদি মূল সংযােগ লাইন থেকে এটিকে খুলে রাখা হয় তবে ইউপিএস এ সঠিকভাবে চার্জ হয় না। তাই এটি বিদ্যুৎ সঞ্চয় করতে পারে না ফলে যখন বিদ্যুৎ চলে যায় তখন সেটি সঠিকভাবে ও দীর্ঘক্ষণ বিদ্যুৎ সরবরাহ করতে পারে না। এজন্য কম্পিউটার বন্ধ করার পর চাইলে ইউপিএস এর অন করার বাটনটি অফ করা যেতে পারে কিন্তু মূল বিদ্যুৎ লাইনের সুইচটি অফ করা যাবে না। এতে সব সময় ইউপিএসটি পূর্ণ চার্জে থাকবে এবং দীর্ঘদিন তার সেবা উত্তমরূপে দিতে সক্ষম হবে।

7657 views Answered

Related Questions

Next steps