2 Answers
ছেলেরা দিনের বেশিরভাগ সময় বাইরে কাটান। তাই ঘর থেকে বের হওয়ার আগে হাত-মুখ ধুয়ে সানক্রিম বা লোশন লাগিয়ে নেওয়া উচিত। ব্যাগের মধ্যে একটা ফেইশল বা ফেইসওয়াশ রাখা ভালো। শহরের যানজট আর ধুলাবালির মধ্যে অফিসে পৌঁছে প্রথমেই ব্যাগে রাখা ফেইসওয়াশ দিয়ে হাত-মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিন। এতে ভালোভাবে কাজে মনোযোগ দেওয়া যায়। যারা সারাদিন হাত-মুখ পরিষ্কার করার সময় পান না বললেই চলে, তারা মাসে অন্তত একদিন কোনো বিউটি সেলুনে গিয়ে ফেইশল করাতে পারেন। এখন তো ছেলেদের জন্য বেশ কয়েকটি আলাদা বিউটি পার্লার আছে। এসব জায়গায় গিয়ে যাদের শুষ্ক ত্বক তারা সানবার্ন ফেইশল করাতে পারেন। এটা রোদেপোড়া ত্বকের জন্যও উপকারী। যাদের ত্বক তৈলাক্ত, তারা করাতে পারেন অ্যালোভেরা ও গোল্ড ফেইশল। ত্বকে ব্রণের সমস্যা থাকলে আয়ুর্বেদিক ফেইশল করালে উপকার পাবেন। ঘরে বসে ত্বকের যত্ন নিতে চাইলে রোদেপোড়া ভাব কমাতে চন্দনের প্যাক লাগাতে পারেন। ত্বকে ব্ল্যাকহেডস থাকলে গরম পানিতে কিছু সময় ভাপ নিয়ে আস্তে আস্তে দুই আঙুলের ডগা দিয়ে চেপে ব্ল্যাকহেডস বের করতে পারেন
ছেলেরা দিনের বেশিরভাগ সময় বাইরে কাটান। তাই ঘর থেকে বের হওয়ার আগে হাত-মুখ ধুয়ে সানক্রিম বা লোশন লাগিয়ে নেওয়া উচিত। ব্যাগের মধ্যে একটা ফেইশল বা ফেইসওয়াশ রাখা ভালো। শহরের যানজট আর ধুলাবালির মধ্যে অফিসে পৌঁছে প্রথমেই ব্যাগে রাখা ফেইসওয়াশ দিয়ে হাত-মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিন। এতে ভালোভাবে কাজে মনোযোগ দেওয়া যায়। যারা সারাদিন হাত-মুখ পরিষ্কার করার সময় পান না বললেই চলে, তারা মাসে অন্তত একদিন কোনো বিউটি সেলুনে গিয়ে ফেইশল করাতে পারেন। এখন তো ছেলেদের জন্য বেশ কয়েকটি আলাদা বিউটি পার্লার আছে। এসব জায়গায় গিয়ে যাদের শুষ্ক ত্বক তারা সানবার্ন ফেইশল করাতে পারেন। এটা রোদেপোড়া ত্বকের জন্যও উপকারী। যাদের ত্বক তৈলাক্ত, তারা করাতে পারেন অ্যালোভেরা ও গোল্ড ফেইশল। ত্বকে ব্রণের সমস্যা থাকলে আয়ুর্বেদিক ফেইশল করালে উপকার পাবেন। ঘরে বসে ত্বকের যত্ন নিতে চাইলে রোদেপোড়া ভাব কমাতে চন্দনের প্যাক লাগাতে পারেন। ত্বকে ব্ল্যাকহেডস থাকলে গরম পানিতে কিছু সময় ভাপ নিয়ে আস্তে আস্তে দুই আঙুলের ডগা দিয়ে চেপে ব্ল্যাকহেডস বের করতে পারেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy