1 Answers
অর্থ অনুসারে বাক্য পাঁচ প্রকার। যেমন– ক. বিবৃতিমূলক বাক্য খ. প্রশ্নবােধক বাক্য গ. আদেশ বা অনুরােধসূচক বাক্য ঘ. ইচ্ছা বা আশীর্বাদসূচক বাক্য ঙ. আবেগসূচক বাক্য। ক. বিবৃতিমূলক বাক্য : যে বাক্য দ্বারা কোন বিবৃতি প্রদান করা হয়, তাকে বিবৃতিমূলক বাক্য বলে। যেমন– মাহিন দ্বিতীয় শ্রেণীতে পড়ে। ঢাকা বাংলাদেশের রাজধানী। আমি আমার দেশকে ভালবাসি। খ. প্রশ্নবােধক বাক্য : যে বাক্য দ্বারা কোন কিছু জিজ্ঞাসা বা প্রশ্ন করা হয়, তাকে প্রশ্নবােধক বাক্য বলে। যেমন– তােমার নাম কী? তুমি কোন্ শ্রেণীতে পড়? তােমার বাবা কী করেন? গ. আদেশ বা অনুরােধসূচক বাক্য : যে বাক্য দ্বারা আদেশ, উপদেশ, অনুরােধ ইত্যাদি বুঝায়, তাকে আদেশ বা অনুরােধসূচক বাক্য বলে। যেমন– অংকটি কর। (আদেশ) দয়া করে আমাকে বইটি দিন। (অনুরােধ) গুরুজনকে ভক্তি করবে। (উপদেশ) কখনাে মিথ্যা বলাে না। (উপদেশ) ঘ. ইচ্ছা বা আশীর্বাদসূচক বাক্য : যে বাক্য দ্বারা মনের ইচ্ছা বা প্রার্থনা বুঝায়, তাকে ইচ্ছা বা আশীর্বাদসূচক বাক্য বলে। যেমন– তুমি জীবনে সুখী হও। (ইচ্ছা) খােদা তােমার মঙ্গল করুন। (প্রার্থনা) ঙ. আবেগসূচক বাক্য : যে বাক্য দ্বারা মনের আকস্মিক ভাব বা আবেগ প্রকাশ পায়, তাকে আবেগসূচক বাক্য বলে। যেমন– হায়! আমার সর্বনাশ হয়েছে। সাবাস! আমরা খেলায় জিতেছি। বাহ! পাখিটি কী সুন্দর।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy