1 Answers

এক অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ এক সেকেন্ড চালনা করে অর্থাৎ এক কুলম্ব তড়িৎ প্রবাহ চালনা করে যে পরিমাণ (গ্রামে প্রকাশিত) পদার্থ তড়িদদ্বারে সঞ্চিত অথবা তড়িদদ্বার হতে দ্রবণে দ্রবীভূত হয়, তাকে ঐ মৌলের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলে। অপরদিকে 96500 কুলম্ব তড়িৎ প্রবাহ চালনা করে যে পরিমাণ পদার্থ তড়িদদ্বারে সঞ্চিত (চার্জমুক্ত) অথবা তড়িদদ্বার হতে দ্রবণে দ্রবীভূত (চার্জযুক্ত) হয় তাকে ঐ মৌলের তুল্য ভর বলা যায়। তুল্য ভর তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের মতো তড়িদদ্বারে সঞ্চিত বা দ্রবীভূত মৌলের পরিমাণের সাথে তড়িৎ প্রবাহের সম্পর্ক নির্দেশ করে। তাই তুল্য ভরকে রাসায়নিক তুল্যাঙ্ক বলা যায়।

10317 views Answered

Next steps