1 Answers

সুবিধাসমূহ  ব্যাংক চলাকালীন সময়ে এই হিসাব হতে যতবার খুশি টাকা তােলা যায়।  অনেক সময় এই হিসাবের কিছু মুনাফাও দেওয়া হয়।  এই হিসাবের মাধ্যমে নগদ টাকা লেনদেনের ঝুঁকি কমানাে যায়। কারণ, আমানতকারী চেকের মাধ্যমে দেনা পরিশােধ করতে পারে।  এই হিসাব মক্কেলদের বিনা খরচে খুলতে দেওয়া হয়।  এই হিসাব থেকে জমার অতিরিক্ত ঋণ নেওয়া যায়।  এই হিসাবে অন্য কোন ব্যাংকের চেক, বিল ইত্যাদি জমা দিয়ে আমানতকারী অর্থ সংগ্রহ করতে পারে।  এই হিসাবের মাধ্যমে বৈদেশিক বাণিজ্যের লেনদেনও করা যায়। অসুবিধাসমূহ  একটা নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিয়ে এই হিসাব খুলতে হয়।  একটা নির্দিষ্ট ন্যূনতম পরিমাণ টাকা সবসময়ই হিসাবে রাখতে হয়।  এই হিসাব বিশেষ কিছু ক্ষেত্র ছাড়া কোন প্রকার সুদ দেয় না।  সমাজের সকল মানুষের জন্য এই হিসাব সুবিধাজনক নয়।

9508 views Answered

Next steps