1 Answers

আলাউয়ি (ʿAlawīyyah আরবি: علوية‎‎) সিরিয়াকেন্দ্রিক একটি ধর্মীয় সম্প্রদায়। এটি ইসনা আশারিয়া শিয়া মতের একটি শাখা। তবে তাদের বিশ্বাসে অন্যান্যদের সাথে ভিন্নতা রয়েছে। আলাউয়িরা আলি ইবনে আবি তালিব সম্মান করে এবং আলাউয়ি দ্বারা আলির অনুসারী বোঝানো হয়। ধারণা করা হয় যে ৯ম শতাব্দীতে ইবন নুসাইর এই গোষ্ঠীর প্রতিষ্ঠা করেন। একারণে আলাউয়িদেরকে কখনো কখনো নুসাইরি (Nuṣayrī আরবি: نصيرية‎‎) বলা হয়। বর্তমানে সিরিয়ার জনসংখ্যার ১২% আলাউয়ি সম্প্রদায়ের সদস্য। তুরস্ক ও উত্তর লেবাননে তারা উল্লেখযোগ্য সংখ্যালঘু হিসেবে রয়েছে। অধিকৃত গোলান মালভূমির গাজার গ্রামেও আলাউয়িদের বসতি রয়েছে। তুরস্কের শিয়া আলেভি সম্প্রদায় ও আলাউয়িদের একই ধরে অনেকে ভুল করে থাকে। সিরিয়ান উপকূল এবং উপকূলবর্তী শহরে আলাউয়িরা প্রধান ধর্মীয় গোষ্ঠী।

5829 views Answered

Next steps