1 Answers
সুরা দুহা আরবী উচ্চারণঃ করুণাময়, দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ﻭَﺍﻟﻀُّﺤَﻰ ( 1 ) ﻭَﺍﻟﻠَّﻴْﻞِ ﺇِﺫَﺍ ﺳَﺠَﻰ ( 2 ) ﻣَﺎ ﻭَﺩَّﻋَﻚَ ﺭَﺑُّﻚَ ﻭَﻣَﺎ ﻗَﻠَﻰ ( 3 ) ﻭَﻟَﻠْﺂﺧِﺮَﺓُ ﺧَﻴْﺮٌ ﻟَّﻚَ ﻣِﻦَ ﺍﻟْﺄُﻭﻟَﻰ ( 4 ) ﻭَﻟَﺴَﻮْﻑَ ﻳُﻌْﻄِﻴﻚَ ﺭَﺑُّﻚَ ﻓَﺘَﺮْﺿَﻰ ( 5 ) ﺃَﻟَﻢْ ﻳَﺠِﺪْﻙَ ﻳَﺘِﻴﻤًﺎ ﻓَﺂﻭَﻯ ( 6 ) ﻭَﻭَﺟَﺪَﻙَ ﺿَﺎﻟًّﺎ ﻓَﻬَﺪَﻯ ( 7 ) ﻭَﻭَﺟَﺪَﻙَ ﻋَﺎﺋِﻠًﺎ ﻓَﺄَﻏْﻨَﻰ ( 8 ) ﻓَﺄَﻣَّﺎ ﺍﻟْﻴَﺘِﻴﻢَ ﻓَﻠَﺎ ﺗَﻘْﻬَﺮْ ( 9 ) ﻭَﺃَﻣَّﺎ ﺍﻟﺴَّﺎﺋِﻞَ ﻓَﻠَﺎ ﺗَﻨْﻬَﺮْ ( 10 ) ﻭَﺃَﻣَّﺎ ﺑِﻨِﻌْﻤَﺔِ ﺭَﺑِّﻚَ ﻓَﺤَﺪِّﺙْ ( 11 ) ১. শপথ পূর্বাহ্নের, ২. শপথ রাত্রির যখন তা গভীর হয়, ৩. আপনার পালনকর্তা আপনাকে ত্যাগ করেনি এবং আপনার প্রতি বিরূপও হন নি। ৪. আপনার জন্য পরকাল ইহকাল অপেক্ষা শ্রেয়। ৫. আপনার পালনকর্তা সত্বরই আপনাকে দান করবেন, অতঃপর আপনি সন্তুষ্ট হবেন। ৬. তিনি কি আপনাকে এতীমরূপে পাননি? অতঃপর তিনি আশ্রয় দিয়েছেন। ৭. তিনি আপনাকে পেয়েছেন পথহারা, অতঃপর পথপ্রদর্শন করেছেন। ৮. তিনি আপনাকে পেয়েছেন নিঃস্ব, অতঃপর অভাবমুক্ত করেছেন। ৯. সুতরাং আপনি এতীমের প্রতি কঠোর হবেন না; ১০. সওয়ালকারীকে ধমক দেবেন না। ১১. এবং আপনার পালনকর্তার নেয়ামতের কথা প্রকাশ করুন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy