1 Answers

পরিমিত চলকের মানের সম্ভাবনা পরিমিত বিন্যাসের সম্ভাবনা ঘনত্ব অপেক্ষকের সাহায্যে নির্ণয় করে ছক কাগজে উপস্থাপন করে মুক্ত হস্তে যােগ করলে যে বক্র রেখা পাওয়া যায় তাকেই পরিমিত রেখা বলা হয়। এক কথায় পরিমিত বিন্যাসকে লেখে উপস্থাপন করলে যে বক্র রেখা পাওয়া যায় তাকেই পরিমিত রেখা বলা হয়। পরিমিত রেখার ধর্মাবলী বা বৈশিষ্ট্য ১. পরিমিত রেখার মধ্যে অবস্থিত স্থানের ক্ষেত্রফল এক। ২. পরিমিত রেখাটি একটি সুষম রেখা। ৩. এই রেখার গড়, মধ্যমা ও প্রচুরকের মান সমান। ৪. এই রেখাটি কখনই (x) অক্ষের সাথে মিলিত হয় না। ৫. এই রেখাটি মধ্যম-সঁচাল আকৃতির হয়। ৬. এই রেখাটির আকৃতি অনেকটা উল্টানাে ঘন্টার মত।

6271 views Answered

Next steps