1 Answers
বিকাশ বা রকেট দুটোই খুব নামকরা আর্থিক লেনদেন প্রতিষ্টান। কোনটাকেই খারাপ ভালো বলব না। দুটো দিক তুলনা করলে আপনার কাছে কোনটা ভালো মনে হয়? বিকাশঃ ভালো দিক বিকাশের আউটলেট প্রচুর পরিমানে আছে। তাই প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও আপনি বিকাশের ব্যবহার পাবেন বিকাশ থেকে টাকা পাঠাতে কোন খরচ হয়না, শুধু তুলতে ১৮.৫০ টাকা খরচ হয়। বিকাশের ব্যবহার সহজ বিকাশের মাধ্যমে মোবাইল রিসার্চ করা যায় বিকাশ নানা সময় বিভিন্ন অফার দেয়, যেমন ডাটা বোনাস, ক্যাশব্যাক, বিভিন্ন শোরুমে ছাড় । রকেটঃ ভালো দিক রকেট এখন প্রায় প্রতিটি দোকানেই আছে, যদি কোন দোকানে না পেয়ে থাকেন সেটা চেষ্টায় আছে এই সেবাটা তাদের প্রতিষ্ঠানে যোগ করতে। তবে রকেটের এখন প্রচুর আউটলেট। রকেটের লেনদেন বুথ থেকে করা যায়। কিছুদিন আগ পর্যন্ত বুথ থেকে টাকা ফ্রিতে তোলা যেত। কিন্তু এখন ১৮.৫০ টাকা কাটে। রকেট থেকেও বিভিন্ন সময় বিভিন্ন ছাড়ের সুযোগ দেয়। ক্যাশব্যাক অফার, ডাটা, কেনাকাটার পে-মেন্টে ছাড় সহ নানা বিষয়ে। রকেটে জালিয়াতি কম হয়। এখানে যে পদ্ধতিতে টাকা টা তোলা হয়, সেই পদ্ধতিতে টাকা কোন জালিয়াতি চক্র চাইলেও তুলতে পারবেনা। রকেটে সর্বোমেট খরচ ১৮.৫ যা বিকাশের মতই রকেট কিছুটা বেশি নিরাপদ, বিশ্বস্ত, কম ঝুকিপূর্ণ, সহজ। বিকাশঃ খারাপ দিক বিকাশে প্রতারিত হবার সম্ভাবনা বেশি। বিকাশ অধিক মানুষ ব্যবহার করে, তাই জালিয়াতি চক্র এই বিকাশকেই ম্যাক্সিমাম টাইম টার্গেট করে। বিকাশের কাস্টমার কেয়ার সার্ভিস খুবই বাজে। আপনাকে নানাভাবে ঘুরাবে। বাস্তব অভিজ্ঞতা। আর সংখ্যাটাও কম। বিকাশে টাকা লেনদেন ঝুকিপূর্ণ। বিকাশ এজেন্টরা কমিশনের লোভে সদস্য বাড়াতে অনেক সময় জাতীয় পরিচয় পত্রের পরিবর্তে অন্য কিছু নিয়েও কাজ চালায়। বর্তমানে আমার বিকাশ টা অফ হয়ে আছে এই কারনে। বিকাশ থেকে বুথ থেকে টাকা তোলা যায়না। ডাচ বাংলার প্রচুর বুথ আছে, যেখান থেকে টাকা তোলা যায় রকেটের মাধ্যমে। রকেটঃ খারাপ দিক রকেটের আউটলেট বিকাশের তুলনায় কিছু টা কম। রকেটে এখন বুথেও টাকা কাটে। যদিও বলব, টাকা কাটাটাই স্বাভাবিক। এতদিন অস্বাভাবিক ছিল। লেনদেন প্রসেস টা কঠিন। সাধারণ মানুষ যখন রকেট থেকে অটো কল আসে তখন কোড চেপে টাকা তুলতে পারেনা অনেক সময়। সবকিছু বিবেচনা করে আমি বলতে চাই, যারা শহর বা মসস্বল শহরে থাকে তাদের জন্য রকেট বেশি উপযোগী, নিরাপদ। বিকাশ খুব প্রত্যন্ত অঞ্চলে ভালো। যদিও প্রতারিত না হতে চাইলে রকেট কেই আমি প্রাধান্য দেবো। কেননা রকেটে প্রতারিত হবার সুযোগ খুবই কম। আপনার ফোনে কল যাবে, আপনি নিজে পাসওয়ার্ড প্রবেশ করাবেন তারপর টাকা তোলা সম্ভব। যা বিকাশ থেকে আলাদা করেছে রকেট কে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy