2 Answers
চিরতার ঔষধি গুণ- বাজারে চিরতার পাতলা ডালপালা বিক্রি হয়। এগুলো ধুয়ে পরিষ্কার করে গ্লাস বা বাটিতে পানি দিয়ে সারা রাত ভিজিয়ে রাখতে হয়। সকালে খালি পেটে ওই পানি খেলে উপকার পাওয়া যায়। আমরা আজ চিরতার সেই ঔষধি উপকার বা গুণের কথা জানব- ১) দেহে ক্যানসারের জীবানু ঢুকতে বাধা দেয় এবং প্রতিরোধ গড়তে সহায়তা করে। বিশেষ করে স্তন ক্যানসার রুখতে বেশি কার্যকরী ভূমিকা পালন করে। ২) পাকস্থলির সুস্থতায় চিরতা দারুণ কার্যকর। নিয়মিত চিরতার পানি পানে বদহজম, গ্যাস, আলসার রোধ সম্ভব। ৩) দেহের অন্যান্য রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে চিরতা সহায়তা করে। ৪) রক্তে দূষিত পদার্থ দূর করতেও চিরতা দারুণ ভূমিকা রাখে। ৫) উচ্চ রক্তচাপ কমাতে চিরতার তুলনা হয় না। ৬) হজমক্ষমতা বাড়িয়ে কোষ্ঠকাঠিন্য দূর করে চিরতা গুণ। ৭) দেহের দুর্বলতা কাটিয়ে শক্তি সামর্থ বাড়িয়ে দেয়। অনিদ্রা, বিষণ্ণতা দূর করতেও চিরতার গুণ অতুলনীয়। ৮) চিরতা হৃৎপিণ্ড ও যকৃত সবলকারক হিসেবে দারুণ পরিচিত। ৯) চিরতা চোখের দৃষ্টিশক্তিকে বাড়িয়ে দিতে কার্যকরী ভূমিকা পালন করে। ১০) চিরতা খেলে যেকোনো কাটা, ছেঁড়া, ক্ষতস্থান দ্রুত শুকায়।
১. চিরতা শরীরকে ব্যাকটেরিয়া ভাইরাস আক্রান্ত হতে দেয় না আমরা জানি তেঁতো খাবার খেলে শরীর ব্যাকটেরিয়া ভাইরাস থেকে কম আক্রান্ত হয়। তার ফলে শরীর কম অসুস্থ হয়। আর চিরতার স্বাদ অত্যন্ত তেতো। তাই চিরতা জল শরীরকে বিভিন্ন রোগে আক্রান্ত হবার হাত থেকে বাঁচায়। ২. চিরতা ডায়াবেটিস রোগীদের জন্য বেশ উপকারি চিরতা ডায়াবেটিস রোগীদের জন্য বেশ উপকারি। কারণ চিরতা রক্তে চিনির পরিমাণ কমায়। ব্লাডে সুগার লেবেলকে নিয়ন্ত্রণে রাখে। এছাড়াও চিরতার জল রক্তে কোলেস্টেরলের পরিমাণ কম করে। ৩. চিরতা জ্বরের সময় কাজ দেয় জ্বরের ক্ষেত্রেও চিরতা উপকারি। জ্বরের ফলে শরীরে এনার্জি না লাগা, জ্বর ভাব এগুলি দূর করতে চিরতা উপকারি। ৪. চিরতা তারুণ্য ধরে রাখতে সাহায্য করে নিজের তারুণ্য ধরে রাখার জন্য রোজ চিরতার জল খেতে পারেন। কারণ চিরতা রক্ত পরিষ্কার করে। রক্ত সঞ্চালন বাড়ায়। যেটি তারুণ্য ধরে রাখার একটি শর্ত। ৫. চিরতা অ্যালার্জির সমস্যা দূর করে অনেকেরই মারাত্মক অ্যালার্জির সমস্যা থাকে। অ্যালার্জির জন্য শরীর ফুলে যায়, চোখ ফুলে যায় ও আরও সমস্যা হয়। চিরতা এক্ষেত্রে উপকারি। রোজ সকালে চিরতার জল খান উপকার পাবেন। এছাড়াও ত্বকের অন্যান্য সমস্যাও নিয়ন্ত্রণ করে চিরতার জল। ৬. চিরতার জল লিভারকে পরিষ্কার রাখে আজকাল অনেকেই লিভারের সমস্যায় ভোগেন এই সমস্যা নিয়ন্ত্রণ করতে চিরতার জল উপকারি। চিরতার জল লিভারকে পরিষ্কার রাখে। এছাড়া লিভারের বিভিন্ন সমস্যা যেমন ফ্যাটি লিভার ও আরও অন্যান্য সমস্যা নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে। ৭. চিরতা শরীরকে ভেতর থেকে পরিষ্কার রাখে চিরতা পরিস্কারক হিসাবেও কাজ করে। চিরতার জল শরীর থেকে ক্ষতিকারক টক্সিন বার করে। শরীরকে ভেতর থেকে পরিষ্কার রাখে। ও ফ্রেশ রাখে। যেটা শরীরকে সুস্থ রাখতে খুব জরুরি। ৮. চিরতা ত্বকের যত্ন নিতে সাহায্য করে ত্বকের জন্যও চিরতা খুব উপকারি। ত্বকের বিভিন্ন সমস্যা যেমন, চামড়ার ঘা, অন্যান্য ক্ষত সারাতে অনবদ্য। এছাড়াও ত্বকের অন্যান্য যেকোনো ইনফেকশন সারাতে এটি উপকারি। রোজ যদি চিরতার জল খাওয়া যায় তাহলে স্কিন ইনফেকশনের হাত থেকে বাঁচা যায়। ত্বক ভালো থাকে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy