3 Answers
অতিরিক্ত পরিশ্রম, দুশ্চিন্তা, কিছু ওষুধ সেবন, অন্তঃকর্ণের রক্তবাহী নালির অস্বাভাবিকতা, অন্তঃকর্ণের প্রদাহ, মধ্য কানের প্রদাহ, মেনিয়ারস রোগ, অস্বাভাবিক দৃষ্টিগত সমস্যা। বেশি উঁচুতে উঠে নিচের দিকে তাকালে এবং চলন্ত ট্রেন বা গাড়ি থেকে প্ল্যাটফর্মের দিকে তাকালে মাথা ঘোরা। অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ; মাথার পেছন দিকে ও ঘাড়ের রক্তনালিতে বাধা বা রক্ত সরবরাহে ত্রুটি; মস্তিষ্কের নিচের দিকে টিউমার, পানি জমাট রোগ; ভাইরাসজনিত রোগ; আঘাতজনিত ইত্যাদি কারণেও মাথা ঘুরতে পারে। এ সমস্যার পাশাপাশি কানের ভেতর শোঁ শোঁ বা দপদপ শব্দ হতে পারে। কখনো কখনো মাথার অবস্থান পরিবর্তন করলে সমস্যাটা বাড়ে-কমে। আনুষঙ্গিক সব তথ্য চিকিৎসককে জানাতে হবে।
মাথা ঘোরার কারণ: অতিরিক্ত পরিশ্রম, দুশ্চিন্তা, কিছু ওষুধ সেবন, অন্তঃকর্ণের রক্তবাহী নালির অস্বাভাবিকতা, অন্তঃকর্ণের প্রদাহ, মধ্য কানের প্রদাহ, মেনিয়ারস রোগ, অস্বাভাবিক দৃষ্টিগত সমস্যা। বেশি উঁচুতে উঠে নিচের দিকে তাকালে এবং চলন্ত ট্রেন বা গাড়ি থেকে প্ল্যাটফর্মের দিকে তাকালে মাথা ঘোরা। অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ; মাথার পেছন দিকে ও ঘাড়ের রক্তনালিতে বাধা বা রক্ত সরবরাহে ত্রুটি; মস্তিষ্কের নিচের দিকে টিউমার, পানি জমাট রোগ; ভাইরাসজনিত রোগ; আঘাতজনিত ইত্যাদি কারণেও মাথা ঘুরতে পারে। এ সমস্যার পাশাপাশি কানের ভেতর শোঁ শোঁ বা দপদপ শব্দ হতে পারে। কখনো কখনো মাথার অবস্থান পরিবর্তন করলে সমস্যাটা বাড়ে-কমে। আনুষঙ্গিক সব তথ্য চিকিৎসককে জানাতে হবে।
মাথা ঘুরে পড়ে যাওয়া একটি লক্ষণ মাত্র। এটা কোনও রোগ নয়। শরীরে নানা জটিলতার কারণে এমন হয়। যেমনঃ হৃদপিণ্ডজনিত কারণ— আমাদের শরীরের প্রতিটি প্রান্তে রক্তকে পৌঁছে দেওয়ার গুরু দায়িত্ব থাকে হার্টের ওপর। তবে হৃৎপিণ্ডের কোনও সমস্যা হলে হঠাৎই মাথা ঘুরে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। হার্টের এহেন সমস্যার পিছনে থাকতে পারে অ্যারিদমিয়া (হৃদপিণ্ডের গতির ছন্দপতন), ব্র্যাডি কার্ডিয়া (হৃদগতি কমে যাওয়া), আর্টারি ব্লকেজ (হার্টের ধমনিতে প্লাক জমে এই সমস্যা হয়। ধমনিতে রক্তের গতিপথে বিভিন্ন ক্ষতিকর পদার্থ জমে তৈরি হয় প্লাক। বাধা পায় রক্তের স্বাভাবিক চলাচল), কার্ডিও মায়োপ্যাথি (ভাইরাল ইনফেকশনের জন্য হার্টের পেশিগুলি রক্ত পাম্প করার ক্ষমতা হারিয়ে ফেলে), পেরিকার্ডিয়াল ইফিউশন (হার্টে তরল জমে), হার্ট ফেলিওর, হার্ট অ্যাটাক ইত্যাদি । এপিলেপসি বা মৃর্গী— এটি মস্তিষ্কের স্নায়ু গঠিত একটি সমস্যা। এর কারণেও মাথা ঘুরতে পারে। নিম্ন রক্তচাপ— কোনও কারণে রক্তচাপ ১২০/৮০ এমএম/এইচজি-এর নিচে চলে গেলে মস্তিষ্কে সঠিক পরিমাণে রক্ত পৌঁছাতে পারে না। এক্ষেত্রেও এই সমস্যা হতে পারে । মস্তিষ্কে টিউমার— টিউমার থেকেও মস্তিষ্কে রক্ত চলাচল ব্যাহত হয়ে মাথা ঘুরে পড়ে যাওয়ার লক্ষণ দেখা দিতে পারে চোখের প্রেশার— চোখের অন্দরে রক্তের স্বাভাবিক চাপ হল ১৮ মিলিলিটার অব মার্কারি। তবে কোনও কারণে চোখের ভিতরে রক্তের প্রেশার কমে গেলে হঠাৎ মাথা ঘোরে কানের সমস্যা— কানের অন্দরে থাকা দেহের ভারসাম্য রক্ষাকারী স্নায়ুতে সমস্যা হলেও মাথা ঘুরে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy