1 Answers

চার রাকাত বা তিন রাকাতবিশিষ্ট নামাজে প্রথম বৈঠকে তাশাহহুদ পড়ার পর দাঁড়াতে তিন তাসবিহ পরিমাণ সময় ভুলে দেরি করলে বা দুরুদ ও দোয়া মাছুরা পড়ে ফেললে সাহু সেজদা করতে হবে। (আলমুহীতুল বুরহানী ২/৩১৩; শরহুল মুনইয়াহ ৪৬০) ফরয নামাযে তৃতীয়-চতুর্থ রাকাতে সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলানো হয় না, কিন্তু কেউ যদি ভুলবশতঃ অন্য সূরা মিলিয়ে ফেলে বা অন্য সূরা মিলানোর উদ্দেশ্য বিসমিল্লাহ পড়ে তাহলে এতে সাহু সেজদা ওয়াজিব হয় না। (আলমগীরী ১/১২৬, আপ কে মাসায়েল ৪/৫৯)

5815 views Answered

Next steps