1 Answers

ফরজ গোসলের সময় দেহের বাহ্যিক অংশ ভালোভাবে ধৌত করা জরুরি। মূত্রনালীর ভিতরে পানি ঢোকানো জরুরি নয়। (ফাতাওয়া তাতারখানিয়া ১/২৭৫) বরং ডান হাতে পানি নিয়ে বাম হাত দিয়ে লজ্জাস্থান এবং তার আশপাশ ভালো করে ধৌত করলেই যথেষ্ট হয়ে যাবে। মায়মুনা রাযি. হতে বর্ণিত, তিনি বলেন, وَضَعْتُ لِلنَّبِيِّ ﷺ غُسْلاً يَغْتَسِلُ بِهِ مِنَ الْجَنَابَةِ فَأَكْفَأَ الإِنَاءَ عَلَى يَدِهِ الْيُمْنَى فَغَسَلَهَا مَرَّتَيْنِ أَوْ ثَلاَثًا ثُمَّ صَبَّ عَلَى فَرْجِهِ بِشِمَالِهِ আমি রাসূলুল্লাহ্ ﷺ এর জন্য গোসলের পানি রাখলাম। তা দিয়ে তিনি অপবিত্রতার গোসল করেন। নাবী ﷺ বদনা নিজের ডান হাতের উপর কাৎ করে তা দুই বা তিনবার ধৌত করেন। অতঃপর তিনি তাঁর লজ্জাস্হানের উপর পানি ঢেলে বাম হাত দিয়ে ধৌত করেন…। (আবু দাউদ ২৪৫)

9318 views Answered

Next steps