1 Answers
জনসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে খাদ্য বাড়ন্ত পৃথিবীতে। তাতেও অপচয় কমছে কোথায়! যদি এমনটাই চলতে থাকে তবে অদূর ভবিষ্যতে খাদ্যের চূড়ান্ত আকাল পড়তে পারে, এমনটাই জানাচ্ছেন বৈজ্ঞানিকরা। তার সঙ্গে তাঁরা এও জানিয়েছেন,এমন ১০টি খাবার রয়েছে, যেটা দীর্ঘ দিন পর্যন্ত অবিকল থাকতে পারে। দেখে নিন তার তালিকা। ১) চাল: বৈজ্ঞানিকরা পরখ করে দেখেছেন, সাদা চাল প্রায় ৩০ বছর পর্যন্ত ভালো থাকতে পারে। তবে সেটা এয়ার টাইট কৌটোয় ভরে রাখতে হবে। ৪০ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রার নীচে যদি রাখা হয় তা হলে আরও ভালো। সাদা-র জায়গায় খয়েরি চাল হলে তা ৬ মাসের মধ্যেই নষ্ট হয়ে যাবে। ২) মধু: নষ্ট হয় না বললেই চলে। তবে কৃতিত্বটা পুরোপুরি দাবি করতে পারে মৌমাছিরা। ফুলের মধ্যে লুকিয়ে থাকা মধু এমন অমর-অবিনশ্বর করে রাখার পেছনে ওরাই দায়ী। এখনও পর্যন্ত সব থেকে পুরনো মধু অবিকৃত অবস্থায় মিলেছে তা প্রায় সাড়ে পাঁচ হাজার বছরের পুরনো। ৩) লবন: এ ছাড়া খাবারই পানশে। তবে পুরোটাই প্রকৃতির দান। নিজে তো নষ্ট হয়ই না, উল্টে অনেক জিনিসপত্র অবিকৃত রাখতে কয়েক হাজার বছর ধরে ব্যবহৃত হয়ে এসেছে নুন। তবে যখনই এর সঙ্গে আয়োডিন মেশানো হয়, তখনই এর আয়ু কমে ৫ বছর হয়ে যায়। ৪) সয়া সস: না খোলা বোতল প্রায় নষ্ট হয় না বললেই চলে। ফ্রিজে রাখলে আরও ভালো। তবে আসল না নকল সে দায় আপনাকেই নিতে হবে। ৫) চিনি: নুনের মতো চিনিও দীর্ঘ দিন অবিকৃত থাকতে পারে। গুঁড়ো করে এয়ার টাইট বোতলে ভরে রাখলে সেটা আরও বেশি দিন অবিকৃত থাকে। তবে একবার নরম হয়ে গেলে সেটা বাঁচিয়ে রাখা খুব মুশকিল।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy