1 Answers

যা যা লাগবে -- • ৪/৫ টি গাজর • ১ টি আপেল • ১ টি পেয়ারা • ১/৪ ইঞ্চি আদা পদ্ধতি -- • প্রতিটি উপকরণ ভালো করে ধুয়ে নিন এবং আদার খোসা ছাড়িয়ে নিন। • ছোট ছোট খণ্ড করে ফুড প্রসেসর, ব্লেন্ডার বা জুসারে দিয়ে জুস তৈরি করে নিন। ব্লেন্ডারে দিলে আলাদা করে ছেঁকে নেবেন। • রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে এই পানীয়টি পান করুন প্রতিদিন সকালে। পানীয়টিতে যা রয়েছে -- • ভিটামিন এ • বেটা ক্যারোটিন • ভিটামিন সি • ৩১৩ ক্যালোরি • ১.২ গ্রাম ফ্যাট • ৩.৮ গ্রাম প্রোটিন • ১৭.৬ গ্রাম ফাইবার কার্যকারণ -- গাজর বেটা ক্যারোটিনের খুবই ভালো একটি উৎস যা দেহে পৌঁছানোর পর ভিটামিন এ’তে পরিণত হয়ে যায়। ভিটামিন এ আমাদের দেহের ইমিউন সিস্টেম রেগুলেট করতে বিশেষ ভূমিকা পালন করে থাকে এবং দেহকে যেকোনো ইনফেকশনের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা তৈরিতে সহায়তা করে থাকে। এটি দেহের টি সেলগুলোকে যা প্রতিরোধকারী কোষ নামে পরিচিত তা পুরো দেহে সঞ্চালন করতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। এছাড়াও এই পানীয়টি দেহের শ্বেত রক্তকণিকার সার্বিক উন্নতিকে কাজ করে যা আমাদের দেহের রোগ প্রতিরোধকারী উপাদান হিসেবে কাজ করে প্রতিনিয়ত। সতর্কতা -- আপনার যদি পূর্ব থেকেই দৈহিক কোনো সমস্যা থেকে থাকে যার কারণে আপনি প্রতিদিন ঔষধ সেবন করেন তারা এই পানীয় পানের আগে অবশ্যই নিজের চিকিৎসকের সাথে পরামর্শ করে নেবেন।

7872 views Answered

Related Questions

Next steps