2 Answers

শিক্ষিত বাঙালির কাছে হরপ্রসাদ শাস্ত্রী নামটি অপরিচিত হয়। ‘চর্যাশ্চর্যবিনিশ্চয়’ পুঁথি আবিষ্কার ও প্রকাশের ফলে বাংলা তথা পূর্বভারতীয় প্রান্তিক ভাষা ও সাহিত্যের ইতিহাসের পরিধি পাঁচ-সাত শ বছর পিছিয়ে গেছে। এই ঘটনাটুকুতে তাঁর নাম চিরস্মরণীয় হয়েছে। কিন্তু এ পরিচয় বাইরের সাইনবোর্ডে লেখার মতো। স্বীয় মণীষার ও বৈদগ্ধ্যের কৃতিত্বের জন্যেও শাস্ত্রী মহাশয় বাঙালির কাছে স্মরণীয় ও বরণীয় হয়ে আছেন ও সুদীর্ঘকাল থাকবেন। শাস্ত্রী মহাশয়ের মণীষার ফল আমরা নানা রূপে ও রসে পেয়েছি। তিনি সরস অনুবাদ করেছেন, সরস গল্প ও কাহিনী লিখেছেন, সহজ সরল সরস রীতিতে ইতিহাস সাহিত্য ও ভারতত্ত্বের বিবিধ বিষয়ের আলোচনা করেছেন। দেশের ইতিহাস ও সংস্কৃতির পক্ষে বহুমূল্য প্রচুর উপাদানও তিনি আবিষ্কার ও সংগ্রহ করে গিয়েছেন। তাছাড়া বাংলা ভাষার রীতি বিষয়েও তাঁর স্বচ্ছ দৃষ্টি কিছু নূতন আলোকপাত করেছে। সাধারণ শিক্ষিত ব্যক্তির কাছে হরপ্রসাদের মনীষার এটুকু পরিচয়ই যথেষ্ট মনে করি।

8021 views Answered

Related Questions

Next steps