1 Answers

কখনো কখনো বিচিত্র বিষয় হয়ে ওঠে মানুষের জন্য বিখ্যাত হওয়ার কারণ। আর এমনই এক বিচিত্র কারণে পৃথিবীতে নিজের আলাদা স্থান করে নিয়েছেন যুক্তরাষ্ট্রের অধিবাসী ক্যাথাই জাং। তিনিও একটি বিশেষ রকমের মানুষ, রেকর্ডে যার আলাদা স্থান রয়েছে। মেয়েদের সৌন্দর্যের ক্ষেত্রে চিকন বা পাতলা কোমরের আলাদা কদর রয়েছে। কিন্তু ক্যাথাই জাংয়ের মতো কোমর নিশ্চয়ই পৃথিবীর কেউ চাইবেন না। কারণ ক্যাথাই জাংয়ের কোমর পৃথিবীর সবচেয়ে ছোট। তার কোমরের দৈর্ঘ্য মাত্র ৩৮.১ সেমি (১৫ ইঞ্চি)। দীর্ঘ ১২ বছর ধরে সে প্রতিদিন কোমর এবং নিতম্বকে আঁটসাঁট রাখার জন্য অন্তর্বাস পরেছেন। বর্তমানে ক্যাথাই জাং ২৪ ঘণ্টাই এটা পরিধান করেন। তার কোমর দেখতে ছোট একটি জগের মতো।

6724 views Answered

Related Questions

Next steps