আমাদেফ বেদখল করতে চায় ও জমি জালিয়াতি করে লিখে নিয়েছে?

আমার বাবা ও চাচা মিলে একজন মহিলার কাছ থেকে কিছু জমি ক্রয় করেন এবং সেই জমিতে আমার বাবা ও চাচা মিলে বসবাস শুরু করেন। যার কাছ থেকে এই জমি আমার বাবা ও চাচা ক্রয় করেছিলেন তাকে এই জমি বুঝিয়ে দিয়ে দলিল করে দিতে বললে তিনি বলেন তোমরা অমুক সীমানা থেকে অমুক সীমানা পর্যন্ত বসবাস করো পরে কোন এক সময় আমি তোমাদের নামে এই জমি লিখে দিব এই বলে সে জমির মূল্য আমার বাবা ও চাচার কাছ থেকে বুঝে নেয়। এভাবে দলিল করে দিচ্ছি বলে বহু বছর সে পার করে দেয়। কিন্তু দলিল আর করে দেয় না। এরই মধ্যে আমার বাবা ও চাচা উভয়ই মারা যায়। পরবর্তীতে আমার মা সেই জায়গার দলিল করার জন্য আমার চাচাত ভাইদের কে বলে আসার জন্য কিন্তু তারা সময় ও টাকার অভাবে দলিল করার জন্য আগ্রহ দেখায়নি। এভাবে আমার মায়ের একা দলিল করা হয়নি। অনেকদিন পরে আমার মা জানতে পারে, যেই মহিলার কাছ থেকে আমার বাবা ও চাচা জমি ক্রয় করেছিল তাকে অতিরিক্ত টাকার বিনিময়ে আমার চাচাতো ভায়েরা গোপনে পুরো জমিটাই তাদের নামে দলিল করে নেয়। এখন আমার চাচাতো ভায়েরা আমাদের কাছে অন্যদিকের জমি দাবি করে। তা না হলে আমাদেরকে এই জমি থেকে বেদখল করার ব্যবস্থা করবে বলে জানায়। আমরা আমাদের অন্য জমি তাদেরকে দিতে অস্বীকৃতি জানাযই। এখন আমরা কিভাবে আমার বাবার অংশ বুঝে পেতে পারি? বলে রাখা ভালো স

বাবা ও চাচা মিলে সেই জমি কেনার পর থেকে এখন পর্যন্ত আমরা আমাদের জায়গায় বসবাস করছি এখন আমরা কি করবো? আমার বাবার অংশ আমরা কি ভাবে বুঝে পাবো? বা কি ধরনের আইনি পদক্ষেপ নিব?

1785 views

5 Answers

যেহেতু আপনাদের কাছে টাকা জমা দেওয়ার কোনো ডকুমেন্টস নাই, এবং আপনার বাবা এবং কাকা দুজনেই মারা গেছেন তাহলে আইনি প্র্রক্রিয়ায় যেয়ে লাভ হবে না , আপনি আপনাদের কাকাতো ভাইদের সাথে কথা বলে প্রয়োজনে কিছু টাকা দিয়ে মিউচ্যুয়াল করার চেষ্টা করেন।

1785 views Answered

বেইমানি করাটা কখনোই একজন ভালো মানুষ এর কাজ নয়। বাহিরের কেউ এমন করলে সেটা এতটা কষ্টদায়ক হত না কিন্তু নিজের আপন জনের কেউ এমন বেইমানি করে বসলে সেটা খুবই দুঃখজনক। যেহেতু আপনাদের কাছে কোন জমির কোন ডকুমেন্ট নাই আপনি মামলা বা আইনি প্রক্রিয়ায় গিয়ে কোন সমাধান পাওয়া সম্ভব নয়। আমার মতে কৌশল অবলম্বন করা উচিত । তাদের সাথে ঝগড়া বিবাদ শালিস এগুলোতে না জড়িয়ে ধর্য্যের সাথে কৌশলে মিমাংসা করাটাই ভালো হবে। আল্লাহ তাআলার উপর ভরসা করুন। চেষ্টা করতে থাকুন সমস্যার সমাধান এর রাস্তা পেয়ে যাবেন ইনশাআল্লাহ।

1785 views Answered

কৌশল অবলম্বন করে সমাধান করুন। কারন, মামলা বা আইনী প্রক্রিয়ায় যেয়েও লাভ নেই, কেননা আপনার কাছে কোন প্রমান নেই যে আপনারা টাকা দিয়েছেন।  যেক্ষেত্রে তাদের সাথে কথা বলে দেখুন কি কি করা যায়।

1785 views Answered


1785 views Answered

যেহেতু আপনাদের কাছে টাকা জমা দেওয়ার কোনো ডকুমেন্টস নাই, এবং আপনার বাবা এবং কাকা দুজনেই মারা গেছেন তাহলে আইনি প্র্রক্রিয়ায় যেয়ে লাভ হবে না , আপনি আপনাদের কাকাতো ভাইদের সাথে কথা বলে প্রয়োজনে কিছু টাকা দিয়ে মিউচ্যুয়াল করার চেষ্টা করেন।rana

1785 views Answered

Related Questions

Next steps