1 Answers
ইশক শব্দের অর্থ হচ্ছে, কোনো কিছুর সাথে হৃদয় জড়িয়ে যাওয়া।
ভাষাবিদগণ বলেছেন, মহব্বত যখন তার সীমা অতিক্রম করে চুড়ান্ত পর্যায়ে পৌছে যায় তখন তাকে বলা হয় ইশক।
ইবনুল মনসুর (রহঃ) ‘লিসানুল আরব’ নামক গ্রন্থে বলেছেন, মহব্বতের আধিক্যের ফলে হৃদয়ে সৃষ্টি অবস্থার নামই হচ্ছে ইশক। অর্থাৎ মহব্বতের চুড়ান্ত সীমা অতিক্রম করার পর তা ইশকে পরিণত হয়ে যায়। চাই সেই মহব্বত তথা প্রেম ভালবাসা পবিত্র হোক বা অপবিত্র।
কোনো কোনো আল্লাহ প্রেমিকের বক্তব্য হচ্ছে, ইশক মানে ভালবাসার ক্ষেত্রে মহব্বতের সীমা অতিক্রম করে যাওয়া।
কেউ কেউ বলেন, ভালবাসার অতিরঞ্জনের নাম ইশক। ভালবাসা যখন একান্ত গভীর এবং গাঢ় হয়ে যায় তখন তা মহব্বতের নাম অতিক্রম করে ইশক নাম ধারণ করে।
দুনিয়া মূলত আরবী শব্দ। যার অর্থ কাছাকাছি পৌঁছা, নিকটবর্তী হওয়া। সুতরাং দুনিয়া অর্থ হলো যা খুবই নিকটে।