মেন্সের তারিক পার হয়ে যাবার পরে পেটে ব্যাথা।?
আমার স্ত্রীর ২১ তারিখ মেন্স হবার কথা ছিল কিন্তু হয়নি। আজ ৬ দিন পার হয়ে গেল। তাই আজ প্রেগনেন্সি কাঠি দ্বারা ইউরিন টেস্ট করি তাতেও নেগিটিভ আসে কিন্তু এখন তল পেটে অনেক ব্যাথা করে। এই পেটে ব্যাথা কি মেন্স না হবার কারনে নাকি প্রেগন্যান্ট হবার শুরুতে এমন ব্যাথা হয়? বিস্তারিত জানালে উপকৃত হতাম
1 Answers
আপনারা লাস্ট মিলন কবে করেছেন তা জানান নি। এবং মিলনে প্রটেকশন নিয়েছেন কিনা জানান নি।তবে আজ ওনার মিন্স মিসিং এর ৬ দিন কিন্তু ওনার তলপেটে ব্যথা হচ্ছে।আসলে তলপেটে ব্যথা,বমি ভাব,শরীর ক্লান্তি লাগা এসব মিন্স হওয়ার পূর্বের লক্ষন বা প্রেগ্ন্যান্সির লক্ষন হিসেবে প্রকাশ পায়। সুতারাং এখন বলা সম্ভব না ওনি প্রেগন্যান্সি কিনা বা ওনার মিন্স হবে কিনা।
তাছাড়া এখন প্রেগ্ন্যান্সি রেজাল্ট সঠিক পাবেন না। আপনি ওনাকে অপেক্ষা করতে বলুন, সাধারত মিন্স বন্ধের ৩ সপ্তাহ পর প্রেগ্ন্যান্সি টেস্ট করলে সঠিক রেজাল্ট পাওয়া যায় কাজেই আপনি ওনাকে আজ থেকে ২ সপ্তাহ অপেক্ষা করতে বলুন।এর মধ্যে মিন্স না হলে প্রেগ্ন্যান্সি টেস্ট করবেন। আপাতত শুধু অপেক্ষা করুন নিজে থেকে কোন পিল বা মেডিসিন নিবেন না।ধন্যবাদ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy