ট্রেনের চেন টানলে কি হয় যার জন্য ট্রেন থেমে যায়?

চেন টানলে ট্রেন থামে তা তো আমরা জানি। কিন্তু চেন টানার কারণে ট্রেনটা থামে কিভাবে? ট্রেনের ব্রেকের সাথে এর কি সম্পর্ক? বিস্তারিত কেউ জানলে বলুন। 

1657 views

1 Answers

অ্যালার্ম চেইন টানা হয় যেটা ট্রেনের প্রধান ব্রেক পাইপের সাথে যুক্ত থাকে। এই ব্রেক পাইপ বাতাসের চাপ বজায় রাখে, এটি ট্রেন কে মসৃণভাবে ভাবে চলতে সাহায্য করে। যখন জরুরী কালীন চেইন টানা হয়, তখন পাইপে জমে থাকা বাতাস একটি ছোট্ট ছিদ্র দিয়ে বেরোতে থাকে। বাতাসে এই চাপ কমে যাবার কারনে ট্রেনের গতি কমে যায়। ট্রেনের চালক বাতাসের এই দ্রুত পতন লক্ষ্য করেন এবং ট্রেনের গতি কমাতে থাকেন। যেহেতু ট্রেন সরু রেলের উপর দিয়ে চলাচল করে তাই এটাকে হঠাৎ করে দাড় করানো যায়না, এই রকম হলে ট্রেন ভারসাম্য হারিয়ে রেললাইনচ্যুত হতে পারে।

ধন্যবাদ বিষ্ময়ের সাথে থাকার জন্য। 

1657 views Answered

Related Questions

Next steps