পুষ্টিকর খাবার এর নাম কি....?

আমার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি। হারে বা জোরাই জোরাই ব্যাথা করে।কোমরে ব্যাথা আছে। কোন খাবারে মধ্য ক্যালসিয়াম আছে একটু বলবেন।
5496 views

6 Answers

দুধ, দই, সবুজ শাকসবজি, মটরশুঁটি ও বিভিন্ন ধরনের ঔষধি অর্থাৎ তুলসী পাতা, পুদিনা পাতা, দারুচিনি এবং মসলা জাতীয় খাবার যেমন রসুন ইত্যাদিতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে যা শরীরের বিভিন্ন হাড় মজবুত করে থাকে।

5496 views Answered

আপনি এই খাবার গুলো খাবেন ছোটো মাছ,মাছের মাথা,গড়ুর হারে অনেক কক্যালসিয়াম থাকে,দুধ,দই,ডিম,সবুজ শাকসবজি,বিভিন্ন মৌসুমি ফল, আয়োডিন যুক্ত লবন এবং আয়োডিন সমৃদ্ধ খাবার।এইসব খাবার খাবেন এবং সম্ভব হলে সকালে এবং বিকেলে হালকা একটু ব্যায়াম করবেন।

5496 views Answered

আপনি বেশি করে শাক-সবজি খাবেন. যেমন, লাল-শাক ফুল কপি কচুশাক এ জাতীয় খাবারের মাঝে বেশি ক্যালসিয়াম থাকে...

5496 views Answered

১.শর্করা—ভাত, আটা,ময়দা,পাস্তা, নুডুলস, রুটি, সিরিয়াল বা ওটস ইত্যাদি| ২.আমিষ—মাছ,মাংশ, ডিম, বিনস, বাদাম, টফু, ডাল ৩.শাক-সবজি, বিনস,ডাল ৪.ফল ৫.দুধ ও দুধজাত খাবার, যেমন: পনির,দই ইত্যাদি|

5496 views Answered

কম ফ্যাট যুক্ত দুধ ও দুগ্ধজাত যেমনঃ দুধ, ডিম, কাঠবাদাম, ক্যালসিয়াম সমৃদ্ধ সামুদ্রিক মাছ, সবুজ শাকসবজি, ব্রকলি, প্রচুর পরিমাণে ফলমূল রাখতে হবে খাদ্য তালিকায়। এতে করেই আপনি পেতে পারেন মজবুত হাড়।

5496 views Answered

ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার: সাধারণত Dairy Product অর্থাৎ দুগ্ধজাতীয় খাবারে ক্যালসিয়াম প্রচুর পরিমানে থাকে,অনেক সময় (বয়স্কদের ক্ষেত্রে )বিভিন্ন শারীরিক অসুস্থতার কারণে (যেমন:হার্ট এর সমস্যা,ডায়াবেটিস,উচ্চ রক্তচাপ ) ডাক্তাররা দুধ জাতীয় খাবার খেতে নিষেধ করেন। কারণ দুধে ক্যালসিয়াম এর পাশাপাশি প্রচুর পরিমানে ফ্যাট ও থাকে আর স্কিমড মিল্ক আমাদের দেশে অত সহজলভ্য না। তাই আমি চেষ্টা করেছি এমন একটি লিস্ট তৈরি করতে যেখানে ক্যালসিয়াম সমৃদ্ধ সব ধরণের খাবার ই থাকবে : দুধ(২০০ মিলি) --- ২৩৬ মি:গ্রা: ঢেঁড়স (মাঝারি ৮টি) --- ৮৮ মি:গ্রা: শালগম এর পাতা সেদ্ধ(৪৫৩ গ্রা: ) --- ১৫২ মি:গ্রা: সবুজ কচুশাক (১০০ গ্রা: ) --- ২২৭ মি:গ্রা: ধুন্দুল (১০০ গ্রা: ) --- ১৯ মি:গ্রা: কাবলি ছোলা সেদ্ধ(৩ টে চামচ) --- ৪১ মি:গ্রা: কাজু বাদাম (১২ টি) --- ৬২ মি:গ্রা: তিল, (১ টে চামচ) --- ৮০ মি:গ্রা: আখরোট ভাঙা (১২ টি) --- ৩৮ মি:গ্রা: সাদা ভাত (১৮০ গ্রা: ) --- ৩২ মি:গ্রা: কমলা (১৬০ গ্রা: ) --- ৭৫ মি:গ্রা: পাকা পেঁপে (৩০৪ গ্রা: ) --- ৭৫ মি:গ্রা: ক্যান এর সরদিনা মাছ(১০০ গ্রা: ) --- ৫০০ মি:গ্রা: আমি লিস্ট তৈরি করেছি বাংলাদেশে পাওয়া যায় এমন খাবারের কথা চিন্তা করে, তবে নিচের লিংকে আরও খাবারের তালিকা আছে: calcium enriched foods সতর্কতা: ১। আবার প্রয়োজনের বেশী ক্যালসিয়াম গ্রহণ ঝুঁকিপুর্ণ। ২। কিডনী স্টোনেরসমস্যা থাকলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। ৩। উপরের লিস্টের কোন খাবারে যদি আপনার এলার্জি থাকে, প্লিজ সেটি এড়িয়ে চলুন।

5496 views Answered

Related Questions

Next steps